খোলা মনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে চান নয়া রাজ্যপাল! বাঙালি ভেবে ভুল করলেন মমতা

দীর্ঘ পাঁচ মাস পর স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। জগদীপ ধনখড় উপ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকেই স্থায়ী রাজ্যপালের পদটি ফাঁকা ছিল। যদিও অস্থায়ী রাজ্যপাল হিসাবে লা গণেশন দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু তাঁর সঙ্গে তৃণমূল

দীর্ঘ পাঁচ মাস পর স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। জগদীপ ধনখড় উপ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকেই স্থায়ী রাজ্যপালের পদটি ফাঁকা ছিল। যদিও অস্থায়ী রাজ্যপাল হিসাবে লা গণেশন দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু তাঁর সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা মোটেই ভালো চোখে নেয়নি বিজেপি। ফলে বারবার স্থায়ী একজন রাজ্যপালের দাবি উঠছিল বারবার।

খোলা মনেই রাজ্যপালের সঙ্গে কাজ করতে চান নয়া রাজ্যপাল!

এই অবস্থায় বৃহস্পতিবার বাংলার জন্যে স্থায়ী রাজ্যপাল নিয়োগ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই মতো বাংলার রাজ্যপাল হচ্ছে ডক্টর সি ভি আনন্দ বোস।

বাংলার দায়িত্ব পাওয়ার পরেই ডক্টর সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, বাংলাতে কাজ করাটা তাঁর কাছে সৌভাগ্যের। শধু তাই নয়, এজন্যে প্রধানমন্ত্রী মোদীকেও ধন্যবাদ জানিয়েছিলেন ডক্টর সি ভি আনন্দ বোস। তবে আজ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা প্রশংসা করতে শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় একজন মুখ্যমন্ত্রী। এবং অবশ্যই নির্বাচিত সদস্য। ফলে খোলা মনেই তাঁর সঙ্গে কাজ করতে চান বলে সাক্ষাৎকারে জানিয়েছেন নয়া রাজ্যপাল।

যদিও রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সংবিধান অনুযায়ী চলেন তাহলে কোনও সমস্যা আসে না বলেও মন্তব্য করেছেন ডক্টর সি ভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গ সম্পর্কে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দারুন একটা রাজ্য। এবং এই রাজ্যে প্রচুর সুযোগ আছে। বিশেষ করে মানুষের জন্যে কাজের অনেকটাই সুযোগ রয়েছে বলেও দাবি তাঁর। ডক্টর সি ভি আনন্দ বোসের কথাতে, রাজ্যপালের পদ তাঁর কাছে শুধুমাত্র একটা কোনও পদ নয়। বরং মানুষের জন্যে কাজ করা এবং উন্নয়নের জন্যে বড় একটা সুযোগ বলেও মনে করেন তিনি।

বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারই এক সাক্ষাৎকারে ডক্টর সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, কলকাতার প্রতি একটা আবেগ আছে। কারণ এখান থেকেই ব্যাংকিং কর্মজীবনের শুরু বলেও জানিয়ে ছিলেন তিনি। সেই কথাই ফের একবার সাক্ষাৎকারে বলেন নয়া রাজ্যপাল।

অন্যদিকে আজ ডক্টর সি ভি আনন্দ বোসকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে। দুজনের মধ্যে প্রায় মিনিট দশেক কথা হয়েছে বলে জানা যাচ্ছে। ওই ফোনালাপে বাংলার নয়া রাজ্যপালকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে নয়া রাজ্যপালের পদবির শেষে বোস রয়েছে!

প্রথমে অনেকেই তাঁকে বাঙালি বলে ভুল করেছিলেন! সেই ভুলই নাকি করেছেন মুখ্যমন্ত্রী মমতাও। সংক্ষিপ্ত ফোনালাপে নয়া রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে জানান, তিনি কেরলের বাসিন্দা। নতুন রাজ্যপালের কাছে এই কথা শুনে খানিক আশ্চর্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে দায়িত্ব নেওয়ার আগেই মমতা এবং ডক্টর সি ভি আনন্দ বোসের মধ্যে ফোনালাপ খুবই তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+