ব্যারাকপুর কমিশনারেটের অধীন তৈর হচ্ছে আরও পাঁচটি থানা

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় আরও নতুন পাঁচটি থানার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রবিবার উত্তর ২৪ পরগনার নৈহাটির গরিফা পুলিশ ফাঁড়িতে মহিলা ব্যারাকের উদ্বোধনের অনুষ্ঠানে এসে একথা জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

ব্যারাকপুর কমিশনারেটের অধীন তৈর হচ্ছে আরও পাঁচটি থানা

তিনি জানান, আইন-শৃঙ্খলার দিক দিয়ে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় মানুষ যাতে আরও ভালো ও উন্নত পরিষেবা পুলিশের কাছ থেকে পেতে পারে, সেই কারণেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অঞ্চলে আগামীদিনে অন্তত ৪০টি নতুন থানা তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যেই এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৫টি নতুন থানার প্রস্তাব গৃহীত হয়ে গিয়েছে। আরও বেশ কিছু নতুন থানা তৈরির পরিকল্পনা রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায়। চলতি বছরে অন্তত আরও ৫টি থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান।

এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার মনোজ ভার্মা ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার অজয় ঠাকুর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+