নতুন জেলা হয়েই সাফল্যের শিখরে, মাধ্যমিকে পাশের হারে প্রথম আটে কালিম্পং

নতুন জেলা হয়েই তাক লাগানো রেজাল্ট করল কালিম্পং। পাহাড়ের জেলা হিসেবে এই সাফল্যে নজিরবিহীন। এবার এই জেলায় মাধ্যমিকে পাশের হার ৮৬.৯৫ শতাংশ।

নতুন জেলা হয়েই তাক লাগানো রেজাল্ট করল কালিম্পং। পাহাড়ের জেলা হিসেবে এই সাফল্যে নজিরবিহীন। এবার এই জেলায় মাধ্যমিকে পাশের হার ৮৬.৯৫ শতাংশ, যা সামগ্রিক পাশের হারের নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, মাধ্যমিকে এবার পাশের হার ৮৪. ৪৯ শতাংশ। কলকাতাকে টেক্কা দিয়ে এবার মাধ্যমিকে সবার উপরে পূর্ব মেদিনীপুরে।

নতুন জেলা হয়েই সাফল্যের শিখরে, মাধ্যমিকে পাশের হারে প্রথম আটে কালিম্পং

পূর্ব মেদিনীপুরে যখন পাশের হার ৯৬.১৩ শতাংশ, তখন নতুন জেলা কালিম্পং উঠে এসেছে সেরা আটে। সেরা আটে নতুন জেলার উঠে আসাকে রাজ্যের শিক্ষাব্যবস্থায় বিশেষ সাফল্য বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি নতুন জেলা হিসেবে পথ চলা শুরু করেছিল কালিম্পং। মাত্র এক বছরের মধ্যে সেরার তালিকায় প্রথম আটে উঠে আসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আলাদা করে শুভেচ্ছা জানান এই জেলার ছাত্রছাত্রীদের।

কালিম্পংয়ের একটা ভাষাগত সমস্যা ছিল। পাহাড়ের মানুষের সেই ভাষাগত সমস্যাকে জয় করে এইভাবে সাফল্যের শীর্ষে উঠে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্য অনেক নতুন জেলা তৈরি হয়েছে বিগত এক বছরের মধ্যে। তাদের পিছনে ফেলেও পাহাড়ের জেলা হয়ে এইভাবে উত্তরণ প্রশংসার দাবি রাখে। আগামীদিনে এই জেলা আরও ভালো ফল করে তাক লাগিয়ে দেবে বলে বিশ্বাস পর্ষদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+