রাজ্য বিজেপিতে এখন 'নতুন'দের বেজায় দাপট! দাঁড়িয়ে দেখছেন 'পুরনো'রা
রাজ্য বিজেপিতে এখন কার্যত নতুন আসাদের দাপট। এই ছবি অনেকটাই প্রকট হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভায়।
রাজ্য বিজেপিতে এখন কার্যত নতুন আসা নেতাদের দাপট। এই ছবি অনেকটাই প্রকট হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভায়। মঞ্চে যেখানে দাপিয়ে বেড়াচ্ছেন অর্জুন সিং, দুলাল বররা, সেখানে মঞ্চের নিচে অপেক্ষা করতে দেখা গিয়েছে শমীক ভট্টাচার্যের মতো পুরনো নেতাদের।

বিজেপিতে 'নতুন'দের দাপট
নেতাজি ইন্ডোরে বক্তাদের তালিকায় নাম দেখা গিয়েছিল অর্জুন সিং, দুলাল বর, মেহফুজা খাতুনদের। ভারতী ঘোষের নাম থাকলেও, তিনি সময় মতো পৌঁছতে না পারায় বক্তৃতা দেওয়াটাই হয়নি।
নেতাজি ইন্ডোরে বক্তার তালিকায় জয়প্রকাশ মজুমদারের নাম না থাকলেও, তাঁকে এই মুহুত্রে বিভিন্ন জেলায় বক্তার তালিকায় দেখা যায়। অমিত শাহের ১ অক্টোবর নেতাজি ইন্ডোরের সভায় ১২ জ বক্তৃতা করেছেন। যাঁদের সংখ্যাগরিষ্ঠই 'নতুন'। এমন কি সব্যসাচী দত্ত যে দিন বিজেপিতে যোগ দিয়েছেন, সেদিন অমিত শাহের সামনেই বলার সুযোগ পেয়ে গিয়েছেন।

'পুরনো'রা অপেক্ষায় মঞ্চের নিচে
ওপরের ছবির বিপরীত ছবিও দেখা গিয়েছে। দেখা গিয়েছে শমীক ভট্টাচার্যের মতো পুরনো নেতারা অপেক্ষা করছেন। অপেক্ষা করতে হচ্ছে রাজকমল পাঠকের মতো বর্ষীয়ান নেতাদেরও। তিনি রাজ্য বিজেপির সব সভাপতিও বটে।

আদি-নব্য লড়াইয়ে সাফাই বিজেপির
সূত্রের খবর অনুযায়ী, ১ অক্টোবর নেতাজি ইন্ডোরের এই ঘটনার কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সামনেও রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ভারসাম্য বজায় রাখার কথা বলেছে বলেই সূত্রের খবর। তবে দিলীপ ঘোষ এই বিষয়টিকে আদি নব্যের ঠেলেঠেলি বলতেও রাজি নন। তিনি বলেছেন, মুখ চেনাতে নতুনদের জায়গা করে দেওয়া হয়েছে। পাশাপাশি পুরনোদের প্রতি দলের অগাধ আস্থা রয়েছে বলে বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications