পঞ্চায়েত নির্বাচনের আগেই কি নতুন মুখ্যসচিব, দ্বিবেদীর এক্সটেনশন-বিপত্তিতে প্রশ্ন
পঞ্চায়েত নির্বাচনের আগেই কি রাজ্যে মুখ্যসচিব পদে রদবদল হতে চলেছে? হরিকৃষ্ণ দ্বিবেদীর স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন কোনো মুখ্যসচিব। সম্প্রতি দ্বিবেদীর এক্সটেনশন নিয়ে বিপত্তি দেখা দেওয়ায় সে প্রশ্ন উঠে পড়েছে। তাঁর এক্সটেনশন আটকে রয়েছে, ফলে তিনি বিশ্বামে যেতে পারেন।
পঞ্চায়েত নির্বাচনের আর হাতে গোনা ১০ দিন বাকি। এই অবস্থায় রাজ্যের মুখ্যসচিবের অবসরের দিন আর দুদিন দূরে। রাজ্য তড়িঘড়ি তাঁর এক্সটেনশন চেয়েছিল। কিন্তু এখনও এক্সটেনশন এসে পৌঁছয়নি। ফলে রাজ্য মনে করছে, এক্সটেনশন নাও আসতে পারে।

তাই বিকল্প ভাবনা-চিন্তা শুরু করে দিয়েচে রাজ্য। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নিলে কে হবেন পরবর্তী মুখ্যসচিব তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবান্ন। যদিও দ্বিবেদীকে নিয়ে নানা অভিযোগ ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে এই দক্ষ অফিসারের অভাব যে রাজ্য সরকার বোধ করবে, তা বলাই যায়।
রাজ্য সরকার ভেবেছি্ল তাঁর এক্সটেনশন অর্ডার পেয়ে যাবে। কিন্তু প্রায় একমাস আগে চিঠি পাঠিয়েও রাজ্য কোনো উত্তর পেল না। বুধবারও এক্সটেনশন অর্ডার না আসায় রাজ্য সরকার একপ্রকার ধরেই নিয়েছে এক্সটেনশন মিলবে না।
এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এক্সটেনশনের চিঠি এসে পৌঁছেছিল ১০ দিন আগে। আর হরিকৃষ্ণ দ্বিবেদীর অবসরের তো আর মাত্র দুদিন বাকি। এই অবস্থায় রাজ্য সরকার প্ল্যান বি তৈরি করে রাখছে। এক্সটেনশন না পেলে দায়িত্বে কে আসতে পারে, তাঁকে তৈরি রাখছে রাজ্য।

হরিকৃষ্ণ দ্বিবেদীর পর রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হবেন বিপি গোপালিকা। তিনি বর্তমানে স্বরাষ্ট্র সচিব। তিনি মুখ্যসচিব হলে স্বরাষ্ট্রসচিব হবেন বিবেক কুমার। আর দ্বিতীয় বিকল্প হিসেবে উঠে আসেছে মনোজ পন্থের নাম। সেক্ষেত্রে হরিকৃষ্ণ দ্বিবেদী হতে পারে মুখ্যমন্ত্রীর অর্ত উপদেষ্টা।
তবে যেহেতু পঞ্চায়েত নির্বাচন আর মাত্র ১০ দিনের মাথায়, রাজ্য সরকার চাইছে না দ্বিবেদীকে এখনই মুখ্যসচিবের গুরুদায়িত্ব থেকে অবসর দিতে।তাহলে পঞ্চায়েত নির্বাচনের কাজ সামলানো সহজ হবে। কারণ তিনি নিজে হাতে সমস্ত দায়িত্ব সামলাচ্ছিলেন।
কিন্তু কেন্রেলার তরফে কোনো সাড়া না মেলায় রাজ্য সরকার ভাবছে, ডাল মে কুছ কালা হ্যায়। এবার এক্সটেনশন দেবে না কেন্দ্র। কেননা রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধেও নানা অভিযোগ গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগকে গুরুত্ব দিয়ে মুখ্যসচিবের অবসর ত্বরাণ্বিত করতেই তারা সিদ্ধহস্ত। এক্সটেনশন চাই নৈব নৈব চ।












Click it and Unblock the Notifications