ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে নয়া জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে নয়া জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। দীর্ঘদিন বন্ধ থাকার পর কে এমআরসিএল পুনরায় কাজ শুরু করায় বউ বাজার এলাকায় বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জনজীবন ক্ষতির আশঙ্কায় এবং সম্পত্তি রক্ষার আবেদন আদালতে হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা।

বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নতুন করে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে তা জানতে হলফনামা তলব করেন মেট্রোর কাছে । আগামী 26 শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি।












Click it and Unblock the Notifications