'দিদি জয় শ্রীরাম', অভিনব টি-শার্ট রমরমিয়ে বিকোচ্ছে অনলাইনে
সেই লোকসভা ভোটের প্রচার পর্ব থেকে শুরু হয়েছিল জয় শ্রীরাম-তরজা। লোকসভায় অধিবেশন পর্বেও তা শেষ হয়নি। এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু ছাড়ছে না এই জয় শ্রীরাম ভূত।
সেই লোকসভা ভোটের প্রচার পর্ব থেকে শুরু হয়েছিল জয় শ্রীরাম-তরজা। লোকসভায় অধিবেশন পর্বেও তা শেষ হয়নি। এখনও যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছু ছাড়ছে না এই জয় শ্রীরাম ভূত, তেমনই সর্বত্রই এই জয় শ্রীরাম স্লোগান বড্ড ক্লিসে হয়ে গিয়েছে। তারই মধ্যে জয় শ্রীরামের আবির্ভাব এবার অনলাইন বিপণনীতে।

টি-শার্টে লেখা- দিদি জয় শ্রীরাম
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জয় শ্রীরাম' বলতে এবার এক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এক অনলাইন বিপণন সংস্থা। তাদের তৈরি টি-শার্টে লেখা- দিদি জয় শ্রীরাম। রাজ্য-রাজনীতিতে ফের নয়া রূপে আবির্ভূত হয়েছে 'জয় শ্রীরাম' স্লোগান। বাংলায় গেরুয়া শিবিরের উত্থানেই জয় শ্রীরামের কলেবর বৃদ্ধি পেয়েছে।

'জয় শ্রীরাম' স্লোগান অন্য মাত্রা
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, জয় শ্রীরাম ধ্বনি শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রণং দেহি মনোভাব দেখিয়েছেন। সেজন্যই 'জয় শ্রীরাম' স্লোগান অন্য মাত্রা পেয়েছে। বিজেপি এই স্লোগানকে হাতিয়ার করে রাজ্যে ঘাঁটি আরও জোরদার করতে চাইছে। তাই ভোট মিটলেও জয় শ্রীরামের বাড়াবাড়ি বন্ধ হচ্ছে না।

জয় শ্রীরাম বার্তা দিতে এসে গেল টি-শার্ট
রাস্তায়-ঘাটে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বা দলীয় নেতা-নেত্রীদের দেখলেই বিজেপি জয় শ্রীরাম স্লোগান তুলছে, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম লেখা চিঠিও পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম বার্তা দিতে এসে গেল টি-শার্ট। টি-শার্টে লেখা- ‘দিদি জয় শ্রীরাম'। এখন রাস্তাঘাটে তা পরে ঘুরে বেড়াবেন বিজেপি কর্মীরা।

মমতার মেজাজেই জয় শ্রীরাম উচ্চৈস্বরে
উল্লেখ্য, ভোটের আগে নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। পথে চন্দ্রকোণা এলাকায় তাঁর উদ্দেশ্যে 'জয় শ্রীরাম' স্লোগান দিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। সঙ্গে সঙ্গে মেজাজ হারান মমতা। কনভয়ে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আসেন তিনি। যাঁরা জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল, তাঁদের দিকে রীতিমতো আঙুল উঁচিয়ে হুমকি দিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

দিদি জয় শ্রীরাম, মূল্য ৩৯৯ টাকা
তারপর জয় শ্রীরামের পোশাক সংস্করণও এসে গেল। এবার পুরুষ-নারী সবার জন্য পাওয়া যাবে এই টি শার্ট। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি নতুন ধরনের টি শার্ট ডিজাইন করেছে অনলাইন বিপণন সংস্থা। এতে ক্যাপশন হিসাবে লেখা আছে- 'দিদি, জয় শ্রীরাম'। সমস্ত সাইজেই পাওয়া যাচ্ছে এই টি-শার্ট। মূল্য ৪৯৯ টাকা। তাতে ১০০ টাকা ছাড় দিয়ে দাম করা হয়েছে ৩৯৯ টাকা।












Click it and Unblock the Notifications