ভাগীরথীর এপার-ওপাড়ে যোগাযোগ বাড়াতে তৈরি হচ্ছে নতুন সেতু
ভাগীরথীর উপর দিয়ে সেতু বানিয়ে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাকে সংযুক্ত করে যোগাযোগ ব্যবস্থাকে এই দুই জেলায় আরও উন্নত করা হবে।
ভাগীরথীর উপর দিয়ে যোগাযোগ ব্যবস্থাকে আরও ছড়িয়ে দিতে ও উন্নত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। একদিকে যেমন উলুবেড়িয়ায় যানযট কমাতে রেল ওভারব্রিজ তৈরি হয়েছে, তেমনই ভাগীরথীর উপর দিয়ে সেতু বানিয়ে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাকে সংযুক্ত করে যোগাযোগ ব্যবস্থাকে এই দুই জেলায় আরও উন্নত করা হবে।

নতুন তৈরি হতে চলা সেতুর দৈর্ঘ্য হবে ২ কিলোমিটার। এজন্য বাজেটে ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। সেতুটি তৈরি করবে রাজ্য সরকার।
নতুন সেতু তৈরি হলে একদিকে কালনা ও অন্যদিকে শান্তিপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় দারুণ উন্নতি হবে। পাশাপাশি বর্ধমানের কাটোয়া ও হুগলি জেলার ত্রিবেণীর মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও এই সেতু গতি আনবে।
নদিয়া জেলায় সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। একদিকে যেমন রয়েছে নবদ্বীপের মতো বিখ্যাত জায়গা, তেমনই এখানে ফুলিয়ার মতো শিল্পস্থানও রয়েছে। ফলে মানুষের আনাগোনা লেগেই রয়েছে। সেই যাতায়াতকে সমৃণ করতেই রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications