পুজোর আগে বেহালাবাসীকে একটি রাস্তা ও বেইলি ব্রিজ উপহার মমতার, দেখুন ভিডিও

পুজোর আগেই বেহালাবাসীকে একটি রাস্তা ও একটি বেইলি ব্রিজ উপহার দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজোর আগেই বেহালাবাসীকে একটি রাস্তা ও একটি বেইলি ব্রিজ উপহার দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরে এই অঞ্চলে নিত্যযাত্রা বীভিষিকার মতো হয়ে দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে এসে পরিস্থিতি সরেজমিনে দেখে যান। নির্দেশ দেন যাতে পুজোর আগেই তৈরি হয়ে যায় রাস্তা ও বেইলি ব্রিজ।

পুজোর আগে বেহালাবাসীকে একটি রাস্তা ও বেইলি ব্রিজ উপহার মমতার, দেখুন ভিডিও

সেইমতো এদিন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগে খুলে দেওয়া হল নতুন রাস্তা ও বেইলি ব্রিজ। গাড়ি চালিয়েও দেখা হল। এলাকায় আশেপাশে অনেকগুলি পুজো হয়। ফলে এবার ভিড়ের চাপ সামাল দিতে সুবিধা হবে।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নিজে উপস্থিত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁর দূরদৃষ্টির জন্যই এই অসাধ্যসাধন করা সম্ভব হয়েছে বলে পুরমন্ত্রী দাবি করেছেন।

ইঞ্জিনিয়াররাও জানান, এই ব্রিজ যেকোনও সময় ১০০ টনের ওজন বইতে পারবে। যান চলাচলে কোনও অসুবিধা হবে না। আগামী তিনবছর সংস্থা দেখভালের কাজ করবে বলে জানানো হয়েছে। সরকারের হাতে ব্রিজের ভার হস্তান্তর করা হয়েছে। এবার সরকার নিজের সুবিধামতো ব্রিজের ব্যবহার করবে বলে ইঞ্জিনিয়াররা জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+