নদীর ওপরের ব্রিজ থেকে ছুঁড়ে ফেলা হল সদ্যোজাতকে, চাঞ্চল্য রায়গঞ্জে

আজ সকালে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কুলিক সেতু সংলগ্ন এলাকায়।

মঙ্গলবার সকালে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কুলিক সেতু সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই সদ্যোজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

নদীর ওপর থেকে ছুঁড়ে ফেলা হল সদ্যোজাতকে, চাঞ্চল্য রায়গঞ্জে

সদ্যোজাত শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পাশাপাশি তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা সন্দেহ করছেন, শিশুটিকে কুলিক সেতুর ওপর থেকে নীচে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে সদ্যোজাত এই শিশুকে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার সকাল নটা নাগাদ রায়গঞ্জ শহরের কুলিক নদীর সেতুর নীচে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জানান, নদীর জলে না পরে পাথরের উপরে পড়ে শিশুটি। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। শিশুটির বাড়ি কোথায়, কে বা কারা এইভাবে শিশুটিকে সেতুর উপর দিয়ে ফেলে দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+