সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা গড়িয়ায়, ধুন্ধুমার হাসপাতালে
সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে।
সদ্যোজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ঘটনায় চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাটুলির বাসিন্দা অদিতি সাহা বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি হন চিকিৎসক মৃদুলা চৌধুরীর অধীনে। পরের দিন তার যমজ পুত্রসন্তান হয়। রবিবার সকালেও তারা ভালো ছিল। আজই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল।
রবিবার সকাল নটা নাগাদ ভিডিও কলে পরিবারের সবাইকে সদ্যজাতদের দেখানো হয়। সাড়ে নটা নাগাদ নার্স একজনকে খেতে নিয়ে যায়। তারপর থেকে তার শরীর খারাপ হতে শুরু করে। বাড়ির লোক বারবার বিষয়টি জানতে চাইলেও তাদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ। পরে অবস্থা আরও আশঙ্কাজন হয়ে শিশুটি মারা গিয়েছে বলে জানানো হয় হাসপাতালের তরফে। তারপরই উত্তেজনা ছড়ায় হাসপাতালে।












Click it and Unblock the Notifications