হাসপাতালের মর্গের বাইরে ছড়িয়ে ১৫ টি সদ্যোজাতের দেহ, চাঞ্চল্য বাঁকুড়ায়
মর্গ চত্বরে ছড়িয়ে রয়েছে সদ্যোজাতের মৃতদেহ। চূড়ান্ত অমানবিকতার এই নিদর্শন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে।
বাঁকুড়া, ১০ নভেম্বর : মর্গ চত্বরে ছড়িয়ে রয়েছে সদ্যোজাতের মৃতদেহ। চূড়ান্ত অমানবিকতার এই নিদর্শন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। এক-আধটা নয়, ১৫টি সদ্যোজাতের মৃতদেহ ওইভাবে ফেলে রাখা হয়েছে। কোনও হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর। কর্মীদের গাফিলতি বলেই দায় এড়াতে চাইছে হাসপাতাল।
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক মর্গ রয়েছে সদ্যোজাতের মৃতদেহ সংরক্ষণ করে রাখার জন্য। কিন্তু তা সত্ত্বেও এমন নির্মম ঘটনা কেন? সদ্যোজাতের মৃত্যু হলে মৃতদেহগুলি যে মর্গে রাখা হয়, তার বাইরে কেন ছড়িয়ে রাখা হয়েছে মৃতদেহগুলি? সদুত্তর মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, সদ্যোজাতের মৃতদেহ মর্গ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছেন এক কর্মী। তাঁর এবং মর্গ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতিতেই এই সাঙ্ঘাতিক ঘটনা বলে মনে করা হচ্ছে।

সঙ্গে সঙ্গে তাঁদের ডেকে পাঠান হাসপাতাল সুপার। দেহ মর্গে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা কর্মী জানান, বুধবার মৃতদেহগুলি হাসপাতাল থেকে মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। মর্গের দায়িত্বে থাকা কর্মী মর্গের চাবি খুলতে অস্বীকার করে। তাই বাধ্য হয়েই দেহগুলি বাইরে রাখতে হয়েছে। এরপর মৃতদেহগুলি কুকুরে টেনে নিয়ে যেতে পারে। হয়তো নিয়েও গিয়েছে। তার জবাব কে দেবে?
এই অমনবিক ঘটনার জন্য দোষীদের শাস্তির দাবি তোলা হয়েছে। দায় স্বীকার করে হাসপাতাল সুপার তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন।এই খবর ছড়িয়ে পড়তেই মর্গে গিয়ে মৃতদেহগুলি নির্দিষ্টস্থানে রাখা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সুপারকে শো-কজ করেছেন সিএমওএইচ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications