সংক্রমণ বাড়তেই 'অ্যাডভাইজারি' জারি করল স্বাস্থ্য দফতর! সতর্ক করল কেন্দ্রও

সংক্রমণের নিরিখে প্রত্যেকদিনই ঝাঁপিয়ে যাচ্ছে সংখ্যা। বিশেষ করে কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। যা দেখে চিকিৎসকরা চতুর্থ ওয়েভের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। এমনকি এখন থেকেই সতর্ক হওয়া'র পরামর্শ দিচ্ছেন

আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যে করোনা সংক্রমণ! সংক্রমণের নিরিখে প্রত্যেকদিনই ছাপিয়ে যাচ্ছে সংখ্যা। বিশেষ করে কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। যা দেখে চিকিৎসকরা চতুর্থ ওয়েভের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। এমনকি এখন থেকেই সতর্ক হওয়া'র পরামর্শ দিচ্ছেন তাঁরা।

এমনকি গত কয়েকদিন আগেই করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন করোনাটা একটু বাড়ছে। ফলে সতর্ক থাকার বার্তা দেন তিনি।

নির্দেশিকা জারি করল রাজ্য

নির্দেশিকা জারি করল রাজ্য

তবে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি'র উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য দফতর। আর সেদিকে তাকিয়েই একাধিক নির্দেশিকা জারি করল রাজ্য। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে একাধিক বিধি মেনে চলার কথা বলা হয়েছে। তবে এখনই লকডাউন কিংবা কোন নিষেধাজ্ঞা জারি কর হয়নি প্রশাসনের তরফে। তবে সংক্রমণ যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে পরিস্থিতি উদ্বেগের বলেই দাবি চিকিৎসকদের একাংশ।

মাস্ক পড়া বাধ্যতামূলক

মাস্ক পড়া বাধ্যতামূলক

জারি করা নির্দেশিকাতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, দ্রুত বুস্টার ডোজ নেওয়ার কথাও বলা হয়েছে জারি করা নির্দেশিকাতে। প্রয়োজনে বাড়ি বাড়ি পৌঁছে ভ্যাকসিন দেওয়ার পথেও সরকার হাঁটবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, যাদের সম্পূর্ণ ভ্যাকসিন হয়েছে তাঁরাই ভিড়ে যেতে পারবেন বলে দাবি নবান্নের। কো- মর্বিডিটি আছে এমন বয়স্ক মানুষদের বুস্টার ডোজ বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

কোভিড বিধি বাধ্যতামূলক

কোভিড বিধি বাধ্যতামূলক

এছাড়াও কোভিড বিধি বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরের জারি করা অ্যাডভাইজারিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ভিড়বহুল এলাকায় বাধ্যতামূলক কোভিড আচরণবিধি। এছাড়াও জনবহুল স্থানে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজেশন আরও বেশি করে বাড়ানোর কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। আতঙ্ক নয়, বরং সাবধান থাকার বার্তাই এদিন কার্যত স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া হয়েছে। তবে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে আতঙ্ক বাড়ছেই।

রাজ্যকে সতর্ক

রাজ্যকে সতর্ক

গত ২৪ ঘন্টায় রাজ্যে ১৫০০ এরও উপর সংক্রমণ। শুধু কলকাতাতেই সংক্রমণ ৬০০-এর উপর। এই অবস্থায় বৃহস্পতিবার সকালেই রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। বিশেষ করে বিদেশ থেকে যে সমস্ত যাত্রীরা আসছেন তাঁদের উপর বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। সবার করোনা পরীক্ষা করার কথাও বলা হয়েছে। এমনকি সংক্রমণ থাকলেই নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এর আগে করোনা ঠেকাতে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল, পুনরায় তা চালু করার কথাও বলেছেন স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+