জনকল্যাণমূলক প্রকল্পে ফের বাংলা মুকুটে নয়া পালক! রাজ্যবাসীর শুভকামনায় মুখ্যমন্ত্রী মমতা

জনকল্যাণমূলক প্রকল্পে ফের বাংলার সাফল্য। রাজ্যের মুকুটে নয়া পালক। গ্রাম বাংলা এখন খোলা শৌচগার মুক্ত। স্যোশাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জনকল্যাণমূলক প্রকল্পে ফের বাংলার বড় সাফল্য। রাজ্যের মুকুটে যুক্ত হল নয়া পালক। গ্রাম বাংলা এখন খোলা শৌচ মুক্ত। স্যোশাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক গ্রামবাসীর জন্য শৌচাগারের ব্যবস্থা করা গিয়েছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

সকলের জন্য শৌচাগার

সকলের জন্য শৌচাগার

মিশন নির্মল বাংলা কর্মসূচির অধীনে রাজ্যের ১.৩৫ কোটি পরিবারকে শৌচাগার তৈরি করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের এই সাফল্যকে মেনে নিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্থির পরবর্তী লক্ষ্য

মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সব পরিবারের জন্য শৌচাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন। সেই টার্গেট সফল হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি রাজ্যবাসীকে এর জন্য অভিনন্দনও জানিয়েছেন। একইসঙ্গে পরবর্তী লক্ষ্যও স্থির করে দিয়েছেন। পরবর্তী লক্ষ্য হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা।

অন্য প্রকল্পগুলিতে রাজ্যকে স্বীকৃতি

অন্য প্রকল্পগুলিতে রাজ্যকে স্বীকৃতি

এর আগেও রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। যার মধ্যে রয়েছে কণ্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+