শিয়ালদহ থেকে শুরু আরও দুটি রুটে এসি লোকাল পরিষেবা, আনন্দে যাত্রীরা

শিয়ালদহ বিভাগে চালু হল আরও দুটি রুটে নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব রেলের আধিকারিকরা এই উদ্যোগকে যাত্রী সুবিধার্থে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। দুটি নতুন এসি ইএমইউ লোকাল ট্রেন চালু হওয়ায় যাত্রীরা এখন আরও আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন।

যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং আরামদায়ক যাতায়াতের পরিবেশ নিশ্চিত করতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ গত শুক্রবার থেকে এই দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ইএমইউ লোকাল ট্রেন চালু করেছে। পূর্ববর্তী এসি লোকাল পরিষেবাগুলির ব্যাপক সাফল্যের হারকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিয়ালদহ বিভাগের যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে এই নতুন ট্রেন চালু করা একটি বড় পদক্ষেপ। এই দুটি নতুন এসি লোকাল ট্রেনের রুট এবং সময়সূচি নিচে বিস্তারিতভাবে দেওয়া হল।

শিয়ালদহ – বনগাঁ – রানাঘাট এসি ইএমইউ লোকাল পরিষেবাটি এদিন ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এটি রবিবার বাদে সপ্তাহের ৬ দিনই চলাচল করবে। ট্রেনটি প্রতিদিন রানাঘাট থেকে সকাল ৭টা ১১ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে সকাল ৯টা ৩৭ মিনিটে। শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে এবং রাত ৮টা ৪১ মিনিটে রানাঘাট পৌঁছবে।

শিয়ালদহ – কৃষ্ণনগর এসি ইএমইউ লোকাল ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে ছাড়বে এবং দুপুর ১২টা ০৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে। তারপর কৃষ্ণনগর থেকে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ এসি ট্রেনটি ছেড়ে শিয়ালদহ পৌঁছবে বিকেল ৩টে ৪০ মিনিটে।

এদিন এসি লোকাল শুরু হওয়ার পরে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই রুটে যে এসি লোকাল শুরু হবে তা অনেকেই যাত্রা শুরুর পরও যেন বিশ্বাস করতে পারছিলেন না। সকলের চোখেমুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+