'নেতাজি আবেগ' হাতিয়ারে শান, সুভাষচন্দ্র বসুর জন্মদিন নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের
২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 'পরাক্রম দিবস' হিসেবে পালিত হবে। এদিন এমনই ঘোষণা করল কেন্দ্র। এদিন সংস্কৃতি মন্ত্রক এক বিক্ষপ্তি জারি করে জানায়, দেশবাসী নেতাজির ১২৫তম জন্মদিন উপলক্ষে 'পরাক্রম দিবস' পালন করা হবে। যদিও বিরোধীরা নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করার দাবি তোলে। তবে সেই পথে না হেঁটে নেতাজিকে বিশেষ সম্মান জ্ঞাপনের লক্ষ্যে এই ঘোষণা করল কেন্দ্র।

২৩ জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত
এদিন সংস্কৃতি মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নিরুপমা কোটরু এক বিবৃতিতে জানান, ১২৫তম জন্মদিনে দেশের প্রতি নেতাজির অতুলনীয় অবদানের কথা স্মরণ করবে দেশবাসী। তাঁর নিস্বার্থ দেশসেবা ও অদম্য উৎসাহকে স্মান জানাতে কেন্দ্রীয় সরকারও প্রতি বছর ২৩ জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

১২৫তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্র
এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। এই কমিটির মাথায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮৫ জনের ওই কমিটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী সহ ৩০ জন বিশিষ্ট বাঙালিও।

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে বিজেপি
এদিকে ২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে বিজেপি। মূলত রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ ও নেতজি সুভাষচন্দ্র বসু সহ বাংলার সব মনীষীদের সামনে রেখে বাঙালি আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। যুব সম্প্রদায়ের মন জয় করতেই বিজেপি ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালন করার জন্য একটি কমিটি তৈরি করেছে।

কী কী অনুষ্ঠান ও কর্মসূচি করা হবে
এই কমিটি ঠিক করবে যে আগামী এক বছর ধরে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য ঠিক কী কী অনুষ্ঠান ও কর্মসূচি করা হবে। ওই কমিটিতে দেশের বিশিষ্ট নাগরিক, ইতিহাসবিদ, লেখক, নেতাজির পরিবারের সদস্যদের রাখা হচ্ছে। এছাড়া থাকবেন আইএনএ-র সঙ্গে জড়িত বিশেষ ব্যক্তিরা। বাংলা থেকে ৩০ জন এই কমিটিতে থাকছেন। যাঁদের মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications