নেতাইয়ে আমাদের ছেলেরা ভুল করে ফেলেছিল, ভীষণ ভুল: বুদ্ধদেব

নেতাইয়ে আমাদের ছেলেরা ভুল করে ফেলেছিল, ভীষণ ভুল : বুদ্ধদেব
কলকাতা, ৩ ফেব্রুয়ারি : অবশেষে স্বীকারোক্তি। প্রায় তিন বছর আগেই নেতাই ঘটনাকে দলের ভুল বলে ব্যাখ্যা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। বলেই ফেললেন, নেতাইয়ে আমাদের মারাত্মক ভুল হয়ে গিয়েছিল। আমাদের ছেলেরা ভুল করে ফেলেছিল। ভীষণ ভুল। মেদিনীপুরে এক সভায় প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে এমনটাই বলেন বুদ্ধবাবু।

সোমবার থেকে নেতাই মামলায় মেদিনীপুর আদালতে সাক্ষ্যদান শুরু হওয়ার কথা৷

২০১১-র ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে সিপিএমের ক্যাডার বাহিনীর হামলায় মহিলা ও শিশু-সহ মোট ৯ জন খুন হন। ওই ঘটনায় কেন্দ্রের তত্‍কালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম মন্তব্য করেছিলেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। বুদ্ধদেববাবু পাল্টা চিদম্বরমকে আক্রমণ করেছিলেন। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর পার্টি ও সরকারের কাজকর্ম নিয়ে পর্যালোচনার রিপোর্টে সিপিএম নানা প্রশ্নে ভুল স্বীকার করলেও, নেতাই নিয়ে মুখে কুলুপ এঁটেছিল।

এদিন নেতাই নিয়ে এমন মন্তব্য করে কার্যত মেদিনীপুরের কর্মীদের কাঠগড়ায় তুললেন বুদ্ধদেব। নেতাইয়ের ঘটনায় সিপিএমের লালগড় জোনাল কমিটির সম্পাদক অনুজ পাণ্ডে, তাঁর ভাই ডালিম-সহ ৮ জন পালিয়েছে। তাদের খোজ এখনও পায়নি পুলিশ। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন নেতাই কাণ্ডের মূল সৈনিক পশ্চিম মেদিনীপুরের দলীয় সেক্রেটারি দীপক সরকার।

দায় স্বীকার করে নিলেও স্বভাবসিদ্ধভাবে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি বুদ্ধবাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+