Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার গোর্খাল্যান্ডের দাবি উঠল দ্বিতীয় ভিনরাজ্য থেকে! পলিটিক্যাল স্ট্যান্ট, বলছেন বিনয় তামাং

এবার গোর্খাল্যান্ডের দাবি উঠল দ্বিতীয় ভিনরাজ্য থেকে! পলিটিক্যাল স্ট্যান্ট, বলছেন বিনয় তামাং

এবার গোর্খাল্যান্ডের দাবি উঠল ভিনরাজ্য থেকে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কথা ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডেন্ট কনরাড সাংমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে গোর্খাদের নিজেস্ব বাসভূমি থাকার কথা উল্লেখ করেছেন। এনপিপি হল উত্তর পূর্বের প্রথম রাজনৈতিক দল, যারা নির্বাচন কমিশন থেকে জাতীয় দলের মর্যাদা পেয়েছে।

৪ সেপ্টেম্বর লেখা চিঠি প্রকাশ্যে

৪ সেপ্টেম্বর লেখা চিঠি প্রকাশ্যে

চিঠিটি লেখা হয়েছে ৪ সেপ্টেম্বর। তবে তা সম্প্রতি প্রকাশ্যে এনেছে এনডিএ-এর সহযোগী এনপিপি। সূত্রের খবর অনুযায়ী, এনপিপি এমন সময় চিঠিটি প্রকাশ্যে এনেছে, যে সময় তাঁরা উত্তরবঙ্গে শাখা খুলে তাঁদের সমর্থনের ভিত্তি পরখ করছে।

 দীর্ঘদিনের সাংবিধানিক দাবি

দীর্ঘদিনের সাংবিধানিক দাবি

চিঠিতে বলা হয়েছে, গোর্খাদের জন্য গোর্খাল্যান্ডের দাবি দীর্ঘদিনের এবং তা সাংবিধানিকও বটে।

স্বাধীনতার ইতিহাসে গোর্খাদের কথা স্মরণ

স্বাধীনতার ইতিহাসে গোর্খাদের কথা স্মরণ

চিঠিতে স্বাধীনতার ইতিহাসে গোর্খাদের কথা স্মরণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামী হিসেবে দুর্গা মাল্লার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দমবার সিং, অরিবাহাদুর গুরুং এবং ক্যাপ্টেন রাম সিংঠাকুরিয়ার নামও উল্লেখ করা হয়েছে।

 সিকিমের পর এবার সমর্থনে মেঘালয়

সিকিমের পর এবার সমর্থনে মেঘালয়

প্রথমে গোর্খাল্যান্ডের সমর্থন করেছিল সিকিম। এবার তা সমর্থন করল মেঘালয়। সিকিমের তৎকালীন মুখ্যমন্ত্রী পবন চামলিং, ২০১১ সালের ২৯ মার্চ গোর্খাল্যান্ড নিয়ে প্রস্তাব পাশ করিয়েছিলেন।

পলিটিক্যাল স্ট্যান্ট, বলছে বিনয় তামাং ক্যাম্প

পলিটিক্যাল স্ট্যান্ট, বলছে বিনয় তামাং ক্যাম্প

যদিও মেঘালয়ের মুখ্যমন্ত্রীর চিঠিকে পলিটিক্যাল স্ট্যান্ট বলে বর্ণনা করেছে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং ক্যাম্প। প্রসঙ্গত বিনয় তামাং তৃণমূলের কাছের বলেই পরিচিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+