বাম সংগঠনের আন্দোলন! উত্তরবঙ্গ পরিবহণে পড়ুয়াদের ভাড়ায় ছাড় মমতার সরকারের

সরকারি পরিবহণে ছাত্রছাত্রীদের ভাড়ায় ছাড়ের ক্ষেত্রে দাবি আদায়ে কিছুটা সফল হওয়ার দাবি করল বাম ছাত্র সংগঠন এসএফআই। এনবিএসটিসির তরফে ছাত্রছাত্রীদের জন্য ৩০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।

সরকারি পরিবহণে ছাত্রছাত্রীদের ভাড়ায় ছাড়ের ক্ষেত্রে দাবি আদায়ে কিছুটা সফল হওয়ার দাবি করল বাম ছাত্র সংগঠন এসএফআই। এদিন, এসএফআই-এর কোচবিহার জেলা কমিটির ডাকে এনবিএসটিসির দফতর ঘেরাও করা হয়। ছাত্রছাত্রীরা জানিয়েছে, কর্তৃপক্ষের তরফে জানানো হয় তাদের বার্ষিক ভিত্তিতে ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে।

কোচবিহারে মিছিল

কোচবিহারে মিছিল

দাবি ছিল ছাত্রছাত্রীদের জন্য হাফ ভাড়া চালু করতে হবে সরকারি পরিবহণে। এই দাবিতে বৃহস্পতিবার শহরে মিছিল করে এসএফআই।

এনবিএসটিসির দফতর ঘেরাও

এনবিএসটিসির দফতর ঘেরাও

মিছিল করে কোচবিহারে শহরে এনবিএসটিসির দফতর ঘেরাও করা হয় ছাত্র সংগঠনের তরফে।

বিধানসভাতে উঠেছিল বিষয়টি

বিধানসভাতে উঠেছিল বিষয়টি

সরকারি বাসে ছাত্রছাত্রীরা যাতে কম ভাড়ায় যাতায়াত করতে পারে তার জন্য বিষয়টি বিধানসভায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাব হিসেবে উত্থাপন করেছিলেন বাম বিধায়ক খগেন মুর্মু ।

 কর্তৃপক্ষের ঘোষণায় যেন 'যুদ্ধ' জয়ের আনন্দ

কর্তৃপক্ষের ঘোষণায় যেন 'যুদ্ধ' জয়ের আনন্দ

এনবিএসটিসি কর্তৃপক্ষ এদিন জানিয়েছে, ছাত্রছাত্রীদের জন্য সরাসরি অর্ধেক ভাড়া নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বার্ষিক ভিত্তিতে স্মার্টকার্ডে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। স্মার্ট কার্ড রিচার্জের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। এই ছাড় হিসেবের নিরিখে ৩০ শতাংশের কাছাকাছি হবে বলে জানানো হয়েছে। গোটা উত্তরবঙ্গ জুড়েই এই সুবিধা পাবে স্কুল-কলেজ সব ধরনের ছাত্রছাত্রীরা।

তবে স্মার্ট কার্ড না থাকলেও ভাড়ায় ছাড়ের বিষয়টি মানা হয়নি এনবিএসটিসি কর্তৃপক্ষের তরফে।
এদিন ছাত্রছাত্রীদের দাবির পাশে দাঁড়াতে হাজির হয়েছিলেন এসএফআই-এর সর্বভারতী সম্পাদক বিক্রম সিং এবং রাজ্য সভাপতি প্রতীক উর রহমান। এছাড়াও এসএফআই-এর জেলা সম্পাদক ও সভাপতিও হাজির ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+