Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুদীপকে সুস্থ করে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারলেই স্বস্তি নয়নার

শুক্রবার রাতেই ভুবনেশ্বর পৌঁছে যান নয়না বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না জানান, স্বামীকে সুস্থ করে তোলাটাই এখন তাঁর লক্ষ।

'দল পাশে ছিল বলেই এই লড়াই চালিয়ে যেতে পেরেছি।' স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পাওয়ার পর প্রথম দেখা হওয়ার আগে তাঁর প্রতিক্রিয়ায় নয়নাদেবী জানালেন এ কথা। তিনি বলেন, নেতৃত্বের মতামত ছাড়া একটা পা সামনের দিকে ফেলিনি, একটা পা পিছনেও ফেলিনি। এখনও দলের নির্দেশ মতোই কাজ করব। এই লড়াই লড়তে কখনও ভয় পাইনি। সুদীপ সত্যিই অসুস্থ, এটাই আমার এখন একমাত্র চিন্তা। যতক্ষণ না সুদীপ সুস্থ হয়ে ঘরে ফিরছে, ততক্ষণ আমি স্বস্তি পাবো না।

ভুবনেশ্বরে পৌঁছে নয়না বন্দ্যোপাধ্যায় জানান, হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলব। সুদীপের শারীরিক অবস্থা কেমন, তাঁর চিকিৎসার কী বন্দোবস্ত জরুরি, তা জেনেই দলের মত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই প্রসঙ্গে তিনি ওড়িশার মানুষকে, হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ দেন। তাঁদের ভালোবাসায় তিনি আপ্লুত বলে অভিমত ব্যক্ত করেন।

সুদীপকে সুস্থ করে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারলেই স্বস্তি নয়নার

সিবিআই সুপ্রিম কোর্টে সুদীপবাবুর জামিন খারিজের আর্জি জানাতে পারে। এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নয়না বন্দ্যোপাধ্যায় জানান, বিচারাধীন মামলা, তাতে যে কোনও পক্ষ যে কোনও জায়গায় যেতে পারেন। এখানে কারও কিছু বলার থাকতে পারে না। আমারও নেই। বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনও মন্তব্য করতেও চাই না।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন নিয়ে দলের অন্দরেই মতানৈক্য রয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে নয়না বলেন, আমাদের দল আস্ত একটা পরিবার। সেই দলের মাথায় রয়েছেন একজন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে একটা অংশ, অপর অংশ বলে আলাদা করে কিছু নেই। আমি সেই গোটা পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হিসেবে নিজেকে ধন্য মনে করি।

{promotion-urls}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+