দোল উৎসবে মাতোয়ারা নবদ্বীপ
দোল উৎসবে মাতোয়ারা নবদ্বীপ
আজ শ্রীকৃষ্ণের দোল উৎসব। বৈষ্ণবতীর্থ নবদ্বীপে দোল উৎসব মূলত গৌরাঙ্গ কেন্দ্রিক। কেন না এই গৌরপূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে।

মহাপ্রভুর ৫৩৫ তম আবির্ভাব তিথিতে বৈষ্ণবতীর্থ নবদ্বীপের বিভিন্ন মঠমন্দির চলছে আবীর খেলা। কচিকাঁচারা মেতেছে রং খেলায়।পাড়ায় পাড়ায় ভান্ডারা খুলে চলছে মহাপ্রসাদ বিতরণ।
আবির্ভাব তিথি উপলক্ষে বিষ্ণুপ্রিয়া সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, চৈতন্য জন্মস্থান মন্দির, দেবানন্দ গৌড়ীয় মঠ, কেশবজী গৌড়ীয় মঠ ইত্যাদি মন্দিরগুলিতে ভক্তদের মধ্যে চলছে আবির খেলা। ভোর থেকেই নবদ্বীপের রাস্তায় কচিকাঁচারা নেমে পড়েছে রং খেলায়। বহিরাগত পূর্নাথীদের জন্য অধিকাংশ পাড়ার যুবকেরা ভান্ডারা খুলে গৌরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করছেন।












Click it and Unblock the Notifications