ডায়মন্ড হারবারে প্রার্থী হলেন না নওশাদ সিদ্দিকী, আইএসএফ নেতাকে খোঁচা মারছে তৃণমূল

নওশাদ সিদ্দিকীকে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন। তাঁকে হারাবেন। এমনই চ্যালেঞ্জ দীর্ঘ দিন ধরে করে আসছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু দেখা গেল তিনি দলের হয়ে প্রার্থী হলেন না।

প্রার্থী না হওয়ার কারণে শুরু হয়েছে চর্চা। শাসক দল তৃণমূল রীতিমতো খোঁচা দিতে শুরু করেছে আইএসএফের চেয়ারম্যানকে৷ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় তীর্যক মন্তব্য করেছেন।

Naushad Siddiqui

দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে, নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকী বলে৷ এর জন্যই আমরা বলি, পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত নয়।

বৃহস্পতিবার আইএসএফ চার কেন্দ্রে প্রার্থী দিয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ লড়ছেন না। তিনি অন্য কোনও কেন্দ্র থেকে কি প্রার্থী হবেন? সেই সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। কারণ, দল তেমন কোনও ইঙ্গিত দিচ্ছে না। বরং বিধানসভাতেই নওশাদ সিদ্দিকী বিরোধীদের মুখ হয়ে থাকুন। চাইছেন আইএসএফ নেতারা।

ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফ প্রার্থী করেছে মজনু লস্করকে। বাম - কংগ্রেস প্রার্থী সেখানে লড়বেন কী না জানা নেই। বিজেপিও এখনও ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। বিজেপির মুখ সেখানে কে হবেন? তাই নিয়েও তেমন কোনও জল্পনা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কারা শেষ পর্যন্ত লড়াই করবেন? তাই নিয়ে জোর জল্পনা আছে।

রাজনৈতিক মহলে একাংশের মত, ওই কেন্দ্র ঘিরে একসময় বেশ টানটান উত্তেজনা দেখা গিয়েছিল। এখন সেই উত্তেজনা স্তিমিত হয়ে গিয়েছে। আর সেখান থেকেই নওশাদ সিদ্দিকীকে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

নওশাদ নিজে জানাচ্ছেন, দল সিদ্ধান্ত নিয়েছে। দলের সিস্টেম অনুসারে কাজ চলে৷ দল যা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই ভালোর জন্য নিয়েছে। রাজ্যজুড়ে নওশাদ সিদ্দিকী প্রচার চালাবেন বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+