নিজের এলাকাতেই ঢুকতে পারছেন না, আদালতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি

ভাঙড়ের বিধায়ক তিনি অথচ তাঁকেই ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। এমনই অভিযোগ জানিয়ে শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকি। আদালতে তিনি অভিযোগ করেছেন, নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

এই অভিযোগের প্রেক্ষিতেই আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন নওশাদ সিদ্দিকি। ১৪৪ ধারা না থাকার সত্ত্বেও ভাঙ্গড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিককে তার নিজের নির্বাচন ক্ষেত্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরদ্ধে।
পুলিশের অতি-সক্রিয়তার অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকীর আইনজীবী ফিরদৌস শামীমের।

Nausad Siddiki plea to Calcutta High Court

কেনও পুলিশ তার বিধানসভা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে? প্রশ্নের উত্তর চেয়ে হাই কোর্টের দ্বারস্থ। মামলার করার অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপের সিঙ্গেল বেঞ্চ। তাঁর অভিযোগ, তিনি নিজের বিধানসভায় ঢুকতে না পারায় কাজের বিঘ্ন হচ্ছে। চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভবনা রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত থেকেছে ভাঙড়। মনোনয়ন জমাকে কেন্দ্র করে ভাঙড়ে নজিরবিহীন সন্ত্রাস দেখেছেন মানু। অধিকাংশ জায়গায় নাকি বিরোধীদের মনোনয়ন দিতে দেওয়াই হয়নি। গুলি বোমা বর্ষণ চলেছে। মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে ভাঙড়ে।

ভোটের দিনেও অশান্তি থামেনি। এমনকি ভোটের ফলাফল প্রকাশের দিনেও তুমুল অশান্তির ঘটনা ঘটেছে। তারপরেও গড় রক্ষা করতে পারেনি শাসক দল। ভাঙড়ে নিজের এলাকাতেই হেরেছেন আরাবুল ইসলাম। অধিকাংশ আসনেই জয়ী হয়েছেন আইএসএফ এবং জমি রক্ষা কমিটির সদস্যরা।

তারপরেও ভাঙড়ে ঢুকতে পারেননি নওশাদ সিদ্দিকি। তিনি সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পুলিশ তাঁকে আটকে দেয়। ১৪৪ ধারা জারি রয়েছে বলে তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এখনও পর্যন্ত ভাঙড়ে যেতে পারেননি নওশাদ সিদ্দিকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+