বঙ্গোপসাগরে নিম্নচাপ, আবারও ভোগাতে পারে বৃষ্টি
দক্ষিণ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি হবে
উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে আপাতত কিছুটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

দক্ষিণ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের ২ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে স্বাভাবিক বৃষ্টি হবে। কলকাতাসহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকেই সরছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে বৃষ্টি বাড়বে।












Click it and Unblock the Notifications