মমতার সরকারের অনুরোধ উপেক্ষা! রাজ্য সফরে জাতীয় এসসি-এসটি কমিশন, বিজেপির তরফে ১৬২৭ জনের তালিকা
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনুরোধ উপেক্ষা করে রাজ্য সফরে জাতীয় এসসি-এসটি (national sc-st commission) কমিশনের চেয়ারম্যান। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসায় তফশিলি জাতি-উপজাতিদের ওপর হামলায় বিজেপির (bjp) অভ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনুরোধ উপেক্ষা করে রাজ্য সফরে জাতীয় এসসি-এসটি (national sc-st commission) কমিশনের চেয়ারম্যান। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসায় তফশিলি জাতি-উপজাতিদের ওপর হামলায় বিজেপির (bjp) অভিযোগ খতিয়ে দেখবে কমিশন। এদিন কমিশনের প্রতিনিধিরা বর্ধমানের জৌগ্রামে যাবেন বলে জানা গিয়েছে।

রাজ্যে জাতীয় এসসি-এসটি কমিশন
সোমবার রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টে সাফাই দিয়ে বলা হয়েছে, ৮ মে-র পর থেকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার কোনও ঘটনা ঘটেনি। যদিও জাতীয় এসসি-এসটি কমিশন দাবি করেছে, ২ মের পর থেকে রাজ্যে দলিতদের ওপর হামলার অভিযোগ তারা পেয়েছেন। প্রসঙ্গত ভোটের ফলাফলে তৃণমূল গরিষ্ঠতা পাওয়ার পর থেকেই হামলার অভিযোগ তুলেছে বিজেপি।

কমিশনের পরিকল্পনা
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তারা পশ্চিমবঙ্গ সরকারকে তাদের ১৩ ও ১৪ মে রাজ্য সফরের পরিকল্পনা আগে থেকে বলেছিলেন। তাঁরা মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে যে বৈঠক করতে চান তাও জানিয়েছিলেন।
১১ মে মুখ্যসচিব জাতীয় এসসিএসটি কমিশনকে জানান, তারা যে অভিযোগ পেয়েছেন, তা যেন রাজ্য পুলিশের ডিজির কাছে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও কমিশনকে জানানো হয় কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের বেঞ্চ ১০ মে এব্যাপারে শুনেছেন। পাশাপাশি যদি ভোটের সময় কিংবা ভোট-পরবর্তী হিংসার কোনও অভিযোগ কমিশনের কাছে আসে তা পাঠিয়ে দিতে হবে ডিজির কাছে। এমনটাই বলেছিল হাইকোর্টের তরফ থেকে।

করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আর্জি
যখন কমিশনের তরফ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থলে যেতে চান। তখন ১১ মে-তেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে পাঠানো দ্বিতীয় চিঠিতে বলা হয়, বর্তান করোনা মহামারী পরিস্থিতিতে জাতীয় এসসি-এসটি কমিশন যেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। জানা গিয়েছে এদিন কমিশনের প্রতিনিধিরা বর্ধমানের জৌগ্রামে যাবেন। এছাড়াও তাঁরা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাও যেতে পারেন।

কমিশনের সঙ্গে দেখা করবেন রাজ্য বিজেপির এসসি-এসটি সেলের প্রধান
রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ করে বিজেপির তরফ থেকে ১৬২৭ জনের ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য বিজেপির এসসি-এসটি সেলের প্রধান দুলাল বরও কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
এদিকে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে রাজ্যপাল শীতলকুচি যাওয়ার কথা জানিয়েছেন। যা নিয়ে অবশ্য রাজ্য সরকারের তরফে কড়া বিরোধিতা করা হয়ে
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications