পাকা রাস্তার দাবিতে জাতীয় সড়ক অবরোধ বালুরঘাটে
পাকা রাস্তার দাবিতে বোল্লা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই অবরোধে আটকে পড়ে অফিস টাইমে যাওয়া নিত্য যাত্রীরা আটকে পড়ে বহু দূরপাল্লার গাড়ি।
পাকা রাস্তার দাবিতে বোল্লা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই অবরোধে আটকে পড়ে অফিস টাইমে যাওয়া নিত্য যাত্রীরা আটকে পড়ে বহু দূরপাল্লার গাড়ি। এছাড়া অফিসকর্মী থেকে শুরু করে কলেজ পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানা, পতিরাম ফাঁড়ির পুলিশ। বালুরঘাট সদর মহকুমা শাসক ঈশা মুখোপাধ্যায়ও যান। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘন্টা পর পথ অবরোধ ওঠে।
জানা গিয়েছে, বোল্লা থেকে রসুলপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। অবশেষে পাকা রাস্তার দাবিতে এদিন জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের দাবি, পাকা রাস্তা না হলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। এরপর প্রশাসনের সাথে কথা বলার পর রাস্তা তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়।












Click it and Unblock the Notifications