রাজ্য সফরে প্রধানমন্ত্রী! এই কারণে স্বাগত জানাতে নেই রাজ্যের কোনও মন্ত্রী

সোমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেদিনীপুর কলেজের মাঠে সভা। সেখানেই চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তবে প্রকৃতি বাধ সাধছে।

সোমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেদিনীপুর কলেজের মাঠে সভা। সেখানেই চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তবে প্রকৃতি বাধ সাধছে। কলেজ মাঠে বেশ কিছু জায়গায় জমা জল বের করতে ব্যস্ত বিজেপি নেতা থেকে প্রশাসন, সবাই। কৃষকদের সঙ্গে কথাও বলবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর দেড় ঘণ্টার।

 রাজ্য সফরে প্রধানমন্ত্রী! এই কারণে স্বাগত জানাতে নেই রাজ্যের কোনও মন্ত্রী

সূত্রের খবর অনুযায়ী, সোমবার বেলা বারোটায় বিমানে কলাইকুন্ডায় নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে মেদিনীপুর পৌঁছনোর কথা সাড়ে বারোটায়। আর বেলা ১.১৫তে মেদিনীপুরের মঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভা হবে ঐতিহাসিক। বলছেন রাহুল সিনহা থেকে মুকুল রায় সবাই। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যস্ত এসপিজিও। হেলিকপ্টারে চেপে মেদিনীপুর আসবেন প্রধানমন্ত্রী। তার জন্য মেদিনীপুর পুলিশ লাইন, আইআইটি এবং কুইকোটার হেলিপ্যাড রেডি করা হয়েছে। এছাড়াও কলাইকুন্ডার হেলিপ্যাডও পরিদর্শন করে গিয়েছেন এসপিজি আধিকারিকরা।

কৃষকদের সমস্যার কথা মাথায় রেখে ইতিমধ্যেই ফসলের ন্যুনতম সহায়কমূল্য বৃদ্ধি করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এপ্রসঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, কৃষকদের জন্য খরিফ ফসলে দেড়গুণ লাভের বন্দোবস্ত করেছে কেন্দ্র। সে অর্থে রাজ্য সরকার কৃষকদের জন্য কিছুই করেনি বলে অভিযোগ তাদের।

সোমবার মেদিনীপুরে কৃষক কল্যাণে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। তবে তাঁর এই সফর বেসরকারি বলেই জানা গিয়েছে। সেই কারণে রাজ্যের কোনও মন্ত্রী মেদিনীপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাচ্ছেন না বলে খবর।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী ১৯৬৯ ও ১৯৭১ সালে তৎকালীন মেদিনীপুর জেলায় গিয়েছিলেন। আর ১৯৮৬ সালে বন্যা পরিদর্শনে মেদিনীপুরের সবং-এ গিয়েছিলেন রাজীব গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+