ফের রাজ্যে প্রচারে মোদী! এবার যেসব কেন্দ্রে প্রচার, একনজরে
ফের বাংলায় ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ায় সভা করার কথা রয়েছে তাঁর।
ফের বাংলায় ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ায় সভা করার কথা রয়েছে তাঁর। এদিন রাজ্যে আরও একটি সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদী। বিজেপির ঘোষণা অনুযায়ী, প্রত্যের দফার ভোটের আগেই রাজ্যে আসছেন মোদী। সোমবার চতুর্থ দফায় রাজ্যে আট আসনে নির্বাচন। সেইদিনই রাজ্যে মোদীর ভোটপ্রচার যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

২৯ এপ্রিল ভাটপাড়ায় মোদীর সভা
সোমবার ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়ায় অর্জুন সিং-এর সমর্থনে সভা করার কথা রয়েছে তাঁর। এদিন রাজ্যে আরও একটি সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদী। বিজেপির ঘোষণা অনুযায়ী, প্রত্যের দফার ভোটের আগেই রাজ্যে আসছেন মোদী। সোমবার চতুর্থ দফায় রাজ্যে আট আসনে নির্বাচন।

৫ মে সভা জঙ্গলমহলে
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৫ মে ফের রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। ওই দিন জঙ্গলমহলের পুরুলিয়া ও ঝাড়গ্রামে সভা করার কথা রয়েছে তাঁর। গত পঞ্চায়েত ভোটে যে সব জেলায় বিজেপি ভাল করেছিল তার মধ্যে ছিল পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলা। রাজ্যে যেসব কেন্দ্র বিজেপি টার্গেট করেছে, সেগুলির মধ্যে এই দুই আসন অন্যতম।

মোদীর সভা ৭ থেকে বেড়ে ১৬
এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে মোদীর সভা করার কথা চিল সাতটি। সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছিলেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজের আরও বেশি সভা করতে চাইছিলেন। তাই পরবর্তী সময়ে তা দ্বিগুণের বেশি বাড়িয়ে ১৬ করা হয়।












Click it and Unblock the Notifications