প্রচার যুদ্ধ শেষ করেই মহাদেবের শরণে! কেদারনাথের গুহায় ধ্যানমগ্ন মোদী ভাইরাল

২০১৯-এর প্রচার-যুদ্ধ শেষ। রবিবার শেষ দফা নির্বাচন। আর সাত দফায় নির্বাচনের রেজাল্ট আউট ২৩ শে। তার আগে চাপ কাটাতে দেবাদিদেব মহাদেবের শরণে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৯-এর প্রচার-যুদ্ধ শেষ। রবিবার শেষ দফা নির্বাচন। আর সাত দফায় নির্বাচনের রেজাল্ট আউট ২৩ শে। তার আগে চাপ কাটাতে দেবাদিদেব মহাদেবের শরণে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার-যুদ্ধ শেষ করেই কেদারনাথের মতো দুর্গম তীর্থক্ষেত্রে গিয়ে তাঁর উপাসনায় বসা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রচার যুদ্ধ কেদারনাথের গুহায় ধ্যানমগ্ন মোদী, ভাইরাল ছবি

হঠাৎ কেন মোদী গেলেন কেদারনাথের শরণে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে শেষ দফা ভোটের আগে। ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচার শেষ করেই মোদী উত্তরাখণ্ড সফরে রওনা দিয়েছেন। প্রথমেই তিনি যান কেদারনাথ মন্দিরে। রবিবার তাঁর যাওয়ার কথা বদ্রীনাথের শরণে। তাঁর সফরসঙ্গী হয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

প্রধানমন্ত্রীর এই সফরের কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, কেদারনাথ-সহ বেশ কয়েকটি তীর্থক্ষেত্রের আধুনিকায়নের কাজ খতিয়ে দেখতেই তাঁর যাত্রা। তিনি পর্যটন শিল্পের উপর জোর দিতেই ভোটের কাজ মিটিয়ে গিয়েছেন কেদারনাথে। সেখানে কৃত্রিম গুহা নির্মাণের কাজ চলছে। শনিবার সারাদিন প্রধানমন্ত্রী সেখানে পরিদর্শন করেন। আধুনিকীকরণ কাজ খতিয়ে দেখেন।

তবে শুধু কাজ খতিয়ে দেখাই নয়, তিনি যে পুজো-পাঠেও মন দিয়েছিলেন, সেই ছবিও দেখা গিয়েছে এদিন। কেদারনাথে গিয়ে গুহা ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন মোদী। তারপর মনপ্রাণ দিয়ে তিনি পুজো দিয়েছেন। কেদারনাথের মন্দিরে ভগবান শিবের কাছে প্রার্থনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+