'বাঙালি' মোদী ধরা দিতে চলেছেন মহাষষ্ঠীর হাইভোল্টেজ আসরে! প্রধানমন্ত্রীর লুক ঘিরে কোন চমক আসন্ন
'বাঙালি' মোদী ধরা দিতে চলেছেন মহাষষ্ঠীর হাইভোল্টেজ আসরে! প্রধানমন্ত্রীর লুক ঘিরে কোন চমক আসন্ন
বিহারে মোদীর ভোট প্রচারে থাকছেন প্রায় কয়েক লাখ বিজেপির সোশ্যাল মিডিয়া কমান্ডো। আর বিহার ভোটের রণদামামা বাজা মানেই বাংলার নির্বাচনের আগমন ঘোষণা! আর দুর্গাপুজোর বোধনের দিনকেই মোদী বেছে নিয়েছেন মমতার গড় দখলের লড়াইয়ে প্রথম পদক্ষেপের দিন হিসাবে। এই মহাষষ্ঠীর দিন তাই নরেন্দ্র মোদী বাংলার মাটি কাঁপানোর জন্য প্রস্তুত হচ্ছেন!

সল্টলেকে সাজো সাজো রব
সল্টলেকের ইউজেডসিসিতে সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধন ঘিরে। এই পুজো এই বছর উদ্বোধন করবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাষষ্ঠীর সকালে সেদিন সেখানে পুজো উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। আর তারপর সেখান থেকেই বহু প্রতিক্ষিত ভার্চুয়াল সভা আয়োজিত হবে।

মোদীর বাসভবনে মাতৃবন্দনা
শোনা যাচ্ছে, মহষষ্ঠীর সকালে মোদীর বাসভবনে মাতৃবন্দনা আয়োজিত হবে। প্রসঙ্গত, নবরাত্রি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রতিবারই উপবাস পালন করেন। আর এই বছরের নবরাত্রির মধ্যে দুর্গাষষ্ঠীতে নিজের বাড়িতে মাতৃবন্দনার পর, মোদী বাংলার মানুষের জন্য বক্তব্য রাখবেন।

মোদীর বাঙালি লুক!
শোনা যাচ্ছে , সেদিন এক্কেবারে ছাপোষা বাঙালির বেশে
ধুতি , পাঞ্জাবি পরে সেদিন মোদী এক্কেবারে বাঙালি সাদে ধরা দিতে চলেছেন বলে খবর। বিজেপির উদ্যোগে সল্টলেকের এই পুজোর মূল উদ্যোক্তা বঙ্গ বিজেপির সংস্কৃতি সেল ও মহিলা মোর্চা। সেখানে পুজোর প্রস্তুতি দেখতে শনিবারই পৌঁছে যান কৈলাস বিজয়বর্গীয় থেকে মুকুল রায় , সব্যসাচী দত্ত, জয় প্রকাশ মজুমদাররা।

দিল্লিতে মোদীর বাসভবনে বাবুলের গান!
সূত্রের দাবি দিল্লিতে মোদীর বাসভবনে ষষ্ঠীর সকালের আসরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গান গাইতে পারেন। তবে সেবিষয়ে বিজেপি সূত্রে কোনও নির্দিষ্ট তথ্য আসেনি। কার্য সেদিন দিল্লিতে বাংলার আমেজ প্রধানমন্ত্রীর বাসভবনে ধরতে চাইছে বিজেপি।

বিজেপির উদ্যোগে কোন চমক!
শোনা যাচ্ছে এদিকে, কলকাতার আসরে বিজেপির এই পুজোর অনুষ্ঠানে থাকবে ডোনা গঙ্গোপাধ্যায়ের বিশেষ পরিবেশনা। থাকবে সৌম্য়দীপ ও সৌমেন্দ্রর আগমনী গান।সবমিলিয়ে ২০২১ কে লক্ষ্যে রেখে সাজো সাজো রব বাংলার বিজেপির অন্দরে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications