বাংলায় আজ নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখবেন মোদী! ছাত্রবিক্ষোভের পর চড়ছে রাজনীতির পারদ

নাগরিকত্ব, এনআরসি সহ কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে গতকালই কলকাতা অশান্ত হয়ে ওঠে। আর শহরে সেই সময় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রানি রাসমণি অ্যাভিনিউতে গতকালের ধুন্ধুমার ঘটনা মুখ্যমন্ত্রী সামাল দেওয়ার পর,আজ মোদীর বহু প্রতীক্ষিত সভা।

বাংলায় আজ নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখবেন মোদী! ছাত্রবিক্ষোভের পর চড়ছে রাজনীতির পারদ

এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ সভা। গতকালের উত্তাল, অশান্ত কলকাতায় পড়ুয়াদের বিক্ষোভ যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই বাংলার মাটি থেকে 'আজাদি' স্লোগানে মুখরিত হয়েছে, সেখানে আজ মোদী নিজের ভাষণে কোন বক্তব্য রাখেন সেদিকে নজর রয়েছে সকলের। স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুবদিবস উপলক্ষ্যে এজিনের অনুষ্ঠানে আজ যোগ দেবেন নরেন্দ্র মোদী। আর সেই অনুষ্ঠানে নাগরিকত্ব ইস্য তথা দেশ জুড়ে যুব ছাত্র আন্দোলন নিয়ে মোদী কোন বক্তব্য রাখেন , সেদিকে নজর রয়েছে সকলের।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যে থেকে কলকাতা উত্তাল হয়ে উঠতে শুরু করে পড়ুয়াদের একাধিক মিছিল ঘিরে। ধর্মতলা চত্বরে , কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির মতো নামী শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের মোদী বিরোধী স্লোগান যেমন চড়তে থাকে, তেমনই তৃণমূল ছাত্র পরিষদও মোদী বিরোধিতার সরব হয়। সেই সময় পরিস্থিতি সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে যান ধর্মতলায়। আর সেই ঘটনার পর এদিন মোদীর সভা যে প্রাসঙ্গিক হয়ে উঠবে , তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+