বারাণসীতে আসুন কাশীর বাসিন্দারা আপনাকে দিল্লি যেতে দেবে না, সোনারপুর থেকে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ মোদীর

বারাণসীতে আসুন কাশীর বাসিন্দারা আপনাকে দিল্লি যেতে দেবে না, সোনারপুর থেকে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ মোদীর

সোনারপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন বারাণসীতে আসান মমতা। বারাণসীর ভোটাররা তাঁকে বহিরাগত বলে ফিরিয়ে দেবেন না বা বহিরাগত বলে তাঁকে আক্রমণ করবেন না। আবার তাণকে ট্যুরিস্ট গ্যাংও বলবেন না। ভালবেসে ঘরেই রাখবেন দিল্লি যেতে দেবেন না। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে ভোটের পরের দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০২৪ সালে মোদীকে নিরাপদ কেন্দ্র খুঁজে নিন বলে টুইট করা হয়েছিল।

মমতাকে নিশানা মোদীর

মমতাকে নিশানা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনারপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলেছেন বারাণসীতে এসে প্রার্থী হোন মমতা। সেখানকার মানুষ তাঁকে বহিরাহত বলবে না। তাঁকে ট্যুরিস্ট গ্যাং বলবে না। বারাণসীর মানুষের মন অনেক বড়। তাঁরা ভালবেসে কাছে টেনে নেবে। দিল্লিতে যেতে দেবে না। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামের ভোটের পরের দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছিল ২০২৪ সালের জন্য নিরাপদ আসন বেছে নিন মমতা।

হার স্বীকার করে নিয়েছেন মমতা

হার স্বীকার করে নিয়েছেন মমতা

বিধানসভা ছেড়ে লোকসভা আসন খুঁজছেন। এর থেকেই প্রমাণ হয়ে যায় তৃণমূল কংগ্রেস নেত্রী হার স্বীকার করে নিয়েছেন। বাংলায় তিনি হেরে গিয়েছেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আপন জনের জন্য তাই অন্য আসন খুঁজছেন তিনি। এই প্রসঙ্গে নাম না করে অভিষেককে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই বিজেপির পক্ষ থেকে টুইটে লেখা হয়েছিল মমতা চাইলে বারাণসীতে প্রার্থী হতেই পারেন তাঁকে স্বাগত জানাবে বিজেপি।

 নন্দীগ্রামে হারছেন মমতা

নন্দীগ্রামে হারছেন মমতা

নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে ফেলেছেন সেটা তাঁর দলের লোকেরাই বলছেন। যাঁরা তাঁর হিতাকাঙ্ক্ষী তাঁরাই একথা বলছেন। মমতাকে যাঁরা কুবুদ্ধি দেন তিনি তাঁদের বেশি বিশ্বাস করেন। আরা তাঁরাই আজ বাংলা থেকে মমতার টিকিট কেটে দিয়েছে। আর বাংলায় তিনি জায়গা পাবেন না তার বন্দোবস্ত করে ফেলেছেন মমতা যাঁদের বুদ্ধিতে চলছেন তাঁরাই।

স্থানীয় ইস্যুতে বার্তা

স্থানীয় ইস্যুতে বার্তা

সোনারপুরের সভা থেকে স্থানীয় সমস্যাগুলি তুলে ধরে কথা বলেছেন মোদী। আম্ফানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সোনারপুর। কেন্দ্রের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কাছে পৌঁছতে দেননি বলে অভিযোগ করেছেন মোদী। সোনারপুরে সিন্ডিকেট রাজ চরমে পৌঁছেছে। তার সঙ্গে মানুষের স্থানীয় সমস্যাগুলির দিতে তৃণমূল কংগ্রেস সরকার কোনও নজর দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+