'হারের সামনে দাঁড়িয়ে আছেন দিদি, স্বীকার করে নিন', হুগলি হরিপালের সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ মোদীর

'হারের সামনে দাঁড়িয়ে আছেন দিদি, স্বীকার করে নিন', হুগলি হরিপালের সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ মোদীর

হারের সামনে দাঁড়িয়ে রয়েছেন দিদি। স্বীকার করে নিন। খেলতে নেমে অ্যাম্পায়ারের বিরুদ্ধে যিনি অভিযোগ করেন। তার মানে বুঝে নিতে হবে দিদির খেলা শেষ। ২ তারিখ বিজেিপ সরকার গড়বে বাংলায়। নতুন মুখ্যমন্ত্রী যেদিন শপথ নেবেন সেদিন তিনি আসবেন বলে হরিপালের সভা থেকে মমতাকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে গেলেন মোদী।

হারের সামনে দাঁড়িয়ে রয়েছেন মমতা

হারের সামনে দাঁড়িয়ে রয়েছেন মমতা

প্রধানমন্ত্রী মোদীর কষ্ঠে ফের শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের কথা। দ্বিতীয় দফার নির্বাচনের দিন মোদী বলেছিলেন সারা বাংলা যা করতে চাইছে নন্দীগ্রাম একা সেটা করে দেখিয়েছে। মমতার হার নিশ্চিত। তৃতীয় দফার ভোটের আগে ফের হরিপালের সভা থেকে মমতার হারের প্রসঙ্গ তুললেন মোদী। এবারবএকেবারে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন হারের সামনে দাঁড়িয়ে আছেন মমতা স্বীকার করে নিন।

গণতন্ত্র মানে খেলা নয়

গণতন্ত্র মানে খেলা নয়

বারবার তৃণমূল কংগ্রেসের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে হুঙ্কার দিয়েছেন। মমতার সেই খেলা হবে স্লোগাগনকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্র মানে খেলা নয়। নির্বাচন মানে খেলা নয়। গণতন্ত্র হল মানুষের সেবার পথ। গণতন্ত্র হল উন্নতির পথ। ২ মে বাংলায় সরকার গড়বে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে থাকব আমি। আর সেদিনই তাঁকে বলব দিল্লি টাকা পাঠাতে প্রস্তুত এক্ষুনি সব প্রকল্প কার্যকর কর।

সিঙ্গুরের সঙ্গে প্রতারণা করেছেন মমতা

সিঙ্গুরের সঙ্গে প্রতারণা করেছেন মমতা

িসঙ্গুরের সঙ্গে প্রতারণা করেছেন মমতা। হরিপালের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেেছন সিঙ্গুর আন্দোলনের রাজনৈতিক ফায়দা তোলার পর সেখানকার মানুষদের ভুলে গিয়েছেন মমতা। তাঁদের উন্নয়নে কোনও কাজ করেননি। ২মে ডবল ইঞ্জিন সরকার নয় ডবল বেনিফিট সরকার গড়বে বিজেপি। সিঙ্গুরে না এসেছে শিল্প না এসেছে কর্মসংস্থান। প্রসঙ্গত উল্লেখ্য এই সিঙ্গুরেই বিজেপি প্রার্থী করেছে রবীন্দ্রনাথ ঘোষকে।

 দুর্গাপুজোর আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা

দুর্গাপুজোর আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা

দুর্গাপুজোর আগেই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কিষাণ নিধি প্রকল্পের টাকা। বিজেপি বঙ্গে সরকার গড়লে আগে সেটা সুনিশ্চিত করবেন। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার উন্নয়নে হুগলি গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+