Vande Bharat Express: মোদীর মুখে বাংলার পাঁচ বন্দে ভারতের কথা! মিলতে পারে আরও একটি

Vande Bharat Express: সামনেই লোকসভা নির্বাচন। একেবারে ভোটের মুখে বেশ কয়েকটি রুটে বন্দে ভারতের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারি মাসেই দেশের একাধিক রুটে বেশ কয়েকটি সেমি বুলেটের উদ্বোধন হয়। ভোটের আগেই বেশ কয়েকটি রাজ্য নয়া এই ট্রেন পেতে পারে বলে খবর। আর সেই তালিকায় রাঁচি-বারাণসী ট্রেনটি রয়েছে বলে খবর।

মনে করা হচ্ছে, চলতি মাসেই নয়া এই ট্রেনের (Vande Bharat Express) উদ্বোধন হতে পারে বলে খবর।

Vande Bharat Express

  • Vande Bharat Express: চালু হবে নয়া এই বন্দে ভারত?

টাইমস নাও নবভারতে'র প্রকাশিত খবর অনুযায়ী, রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ বন্দে ভারত (Vande Bharat Express) নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়েছেন। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ জানিয়েছেন, রাঁচি-বারাণসি বন্দে ভারত চালানোর আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে প্রক্রিয়াও শুরু হয়েছে। যাতে দ্রুত এই ট্রেন চালু হয় বলে দাবি সাংসদের। শুধু তাই নয়, রাঁচি-বারাণসী বন্দে ভারত চালু হলে সে রাজ্যের মানুষের কাশী বিশ্বনাথ যাত্রা আরও কম সময় হবে বলে দাবি সাংসদের। এমনকি কম টাকায় বিমান যাত্রার সুবিধা বন্দে ভারতে পাওয়া যাবে বলেও দাবি।

  • Vande Bharat Express: বাংলার রেলের কথা মোদীর মুখে

যদিও রেলের তরফে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। এমনকি রাঁচি-বারাণসি (Vande Bharat Express) এই ট্রেন কোন রুটে ছুটবে তাও এখনও জানা যায়নি। তবে জোর গুঞ্জন, রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস বাংলার কোনও স্টেশনের উপর দিয়ে ছুটতে পারে। যদিও অন্য রুটের কোথাও শোনা যাচ্ছে। তবে বাংলা থেকে একটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, আজ বাংলায় এসে রেল উন্নয়নের কথা বলেন প্রধানমন্ত্রী।

গত কয়েক বছর বাংলার রেল প্রকল্পের জন্যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরেন। পাশাপাশি গত ১০ বছরে ১৫০টি নতুন ট্রেনের পরিষেবা চালু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। যার মধ্যে পাঁচটি বন্দে ভারত (Vande Bharat Express) রয়েছে বলেও জানান তিনি।

  • Vande Bharat Express: যে পাঁচটি বন্দে ভারত চালু হয়েছে-

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস

নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস

হাওড়া- পাটনা বন্দে ভারত এক্সপ্রেস

হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+