হাসপাতালে আহতদের পাশে মোদী, ভিডিও-য় দেখুন তিনি কী আশ্বাস দিলেন সমর্থকদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলাকালীন মঞ্চের সামিয়ানা ভেঙে দুর্ঘটনায় আহত ২২ জন বিজেপি সমর্থক ভর্তি হয়েছেন মেদিনীপুর হাসপাতালে। সভা শেষ করেই প্রধানমন্ত্রী ছুটে যান আহতদের দেখতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলাকালীন মঞ্চের সামিয়ানা ভেঙে দুর্ঘটনায় আহত ২২ জন বিজেপি সমর্থক ভর্তি হয়েছেন মেদিনীপুর হাসপাতালে। সভা শেষ করেই প্রধানমন্ত্রী ছুটে যান আহতদের দেখতে। তিনি মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের নির্দেশ দেন আহতদের শুশ্রুষার। তিনি হাসপাতালে ভর্তি সমর্থকদের সঙ্গেও কথা বলেন।

হাসপাতালে আহতদের পাশে মোদী, ভিডিও-য় দেখুন তিনি কী আশ্বাস দিলেন সমর্থকদের

তিনি বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে। ভয় পেলে হবে না। সাহস রাখতে হবে। সব কিছু ঠিক হয়ে যাবে। চিকিৎসকদের তিনি বলেন, আহতদের যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করতে। আর আহত সমর্থকদের বলেন, ভরসা রাখতে। তিনি পাশে থাকবেন তাঁদের। এদিন আহতদের মাথায় হাত তাঁর ভরসার বার্তা জানিয়ে যান।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য চলাকালীন মেদিনীপুর শহরে কৃষক কল্যাণ সমাবেশে দুর্ঘটনা ঘটে। বৃষ্টির কারণে প্যান্ডেলের একটা অংশ ভেঙে পড়ে। এই অবস্থায় প্যান্ডেল চাপা পড়ে যান। অনেকেই সংজ্ঞা হারান। অনেকেই গুরুতর আহত হয়েছেন। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছিল। ফলে কলেজিয়েট গ্রাউন্টে মাটি আলগা হয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্যান্ডেলের একাংশ।

প্রধানমন্ত্রী মোদী বক্তব্য চলাকালীন তা দেখতে পেয়ে সাবধান করেছিলেন। প্যাল্ডেলে উঠতে বারবার নিষেধ করেছিলেন। তারপর সামিয়ানা ভেঙে পড়ায় মানুষের নজর ঘোরাতে স্লোগান দেন। তাঁর উদ্দেশ্য ছিল স্লোগান দিয়ে মানুষের নজর ঘুরিয়ে হুড়োহুড়ির মাত্রা কমানো। তা না হলে আহতের সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু সেই বিপর্যয় ঘটেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+