Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা বন্দরের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার সরকারকে খোঁচা মোদীর

আজ কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বার্ষিকী উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ প্রথমে বেলুড়মঠে স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর গঙ্গাপথে বেলুড় থেকে নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে পৌঁছান প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভিতরে মোদী ভাষণ রাখার সময় নেতিজি ইন্ডোরের বাইরে বিক্ষোভ জারি রাখে কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তবে বাইরে তাঁকে ঘিরে যতই বিক্ষোভ থাকুক কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত

নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত

এদিকে আমন্ত্রিত থাকলেও আজকের কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজভবনে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপর সন্ধ্যায় মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানেও দুজনকে দেখা যায় একসঙ্গে। তবে আজ সকালে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন তিনি।

কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালি না করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ

কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ও আয়ুষ্মাণ ভারত প্রকল্প রাজ্য সরকার পশ্চিমবঙ্গে চালু না করায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর সরকারকে এক হাত নেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'আমরা জলশক্তি মন্ত্রক তৈরি করেছি। পাশাপাশি আলাদা মৎস্য মন্ত্রক তৈরি করেছি। কিষাণ ক্রেডিট কার্ডের সাহায্যে মৎস্যজীবীরা ঋণ পাচ্ছেন। তবে আরও অনেক প্রকল্প রয়েছে যা বাংলার মানুষ পেলে তাঁরা লাভবান হতেন তবে রাজ্য সরকারের জন্যে তাঁরা তা পান না। রাজ্য সরকার যখন কেন্দ্রীয় প্রকল্পেগুলি এই রাজ্যে অনুমোদন দেবে, যদি দেয়! জানি না দেবে কী দেবে না। তবে যদি দেয়, তবে আপনারা লাভবান হবেন।'

আয়ুষ্মাণ ভারতে লাভবান দেশবাসী

আয়ুষ্মাণ ভারতে লাভবান দেশবাসী

এরপর মোদী আয়ুষ্মাণ ভারতে দেশবাসীর লাভবান হওয়ার খতিয়ান শোনান। তিনি বলেন, 'আয়ুষ্মাণ ভারতের সাহায্যে ৭৫ লক্ষ ভারতীয় এখনও পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করিয়েছে। যখন গরিব রোগ আক্রান্ত হয়, তখন তারা জীবিত থাকার আশা ছেড়ে দেয়। কিন্তু আজ আমি শান্তিতে ঘুমাতে পারি কারণ আমার প্রকল্পে সাহায্য পাওয়া গরিবদের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে।'

'কাট মানি' ও 'সিন্ডিকেট' নিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা

'কাট মানি' ও 'সিন্ডিকেট' নিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা

এরপর রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু না করায় 'কাট মানি' ও 'সিন্ডিকেট' নিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কেন্দ্রের প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ৮ কোটি কৃষক পরিবার লাভবান হয়েছে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঠুকেছে। ৪৩ হাজার কোটি টাকা। এই প্রকল্পে কোনও 'কাট' নেই। কোনও সিন্ডিকেট নেই। অবশ্য তাই ভাবি এরকম প্রকল্প কেন এখানে লাগু করা হবে।'

উন্নয়নের শিখরে নিয়ে যেতে কর্তব্য পালনের আহ্বান

উন্নয়নের শিখরে নিয়ে যেতে কর্তব্য পালনের আহ্বান

এরপর প্রধানমন্ত্রী বলেন, 'তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে বাংলার নীতি নির্ধারকদের সুবুদ্ধি হোক। আর বাংলার মানুষ এই প্রকল্পের লাভ তুলতে পারুক। আমি বাংলার ভাবাবেগ বুঝতে পারছি। তারা আর এই কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত থাকতে চাইছে না। ভারতবাসীকে ভালো রাখা কোনও একটি সরকারের দায়িত্ব নয়। এটা সমগ্র ভারতের দায়িত্ব। আমাদের সব সময় চেষঅটা ভারতকে এই শতকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমি ভারতের উজ্জবল ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। চলুন আমরা নিজেদের কর্তব্য পালন করি। ১৩০ কোটি মানুষ যখন নিজেদের কর্তব্য পালন করে তখন দেশ দেখতে দেখতে উন্নয়নের শিখরে চলে যায়।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+