Narendra Modi: 'বাংলা বলছে ৪ জুন ৪০০ পার', রামনবমী আটকানোর চক্রান্তের অভিযোগ করে তৃণমূলকে চ্যালেঞ্জ মোদীর
বালুরঘাটে সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন, বাংলায় যাতে রাম নবমী উদযাপন না করতে পারেন মানুষ তার চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস। সব রকম প্রচেষ্টা চালিয়েছে তারা। হাইকোর্টের রায় নিয়ে রামনবমী উদযাপন করতে হচ্ছে।
কাল গোটা দেশ রাম নবমী উদযাপন করবে। রাজ্যবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন এবারের রামনবমী বিশেষ গুরুত্ব পূর্ণ কারণ অযোধ্যায় এবার রাম লালা বিরাজমান আছেন। সেকারণে এবারের রামনবমী গোটা দেশের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত উল্লেখ্য ময়নাগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রামনবমীর দিন দাঙ্গা করার ষড়যন্ত্র করেছে বিজেপি। এবং রাজ্যবাসীকে এদিন শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দাঙ্গা করিয়ে ভোট করানোর চক্রান্ত করছে বিজেপি। প্রথমে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভা যাত্রায় আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরে হাইকোর্ট তার অনুমতি দেয়।
এদিন সিএএ নিয়েও সরব হয়েছেন মোদী। তিনি অভিযোগ করেছেন নিজেদের স্বার্থে সিএএ নিয়ে মিথ্যে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। সিএএতে কারোর কোনও নাগরিকত্ব যায়নি বলে এদিন দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।
রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়েও সবব হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হলে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এজেন্সি তল্লাশিতে গেলে তাঁদের উপরে হামলা কারানো হয়। তৃণমূল কংগ্রেস বাংলাকে অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে।
এদিন বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী ৫ বছরের জন্য সংকল্প পত্র প্রকাশ করেছে বিজেপি। তাতে মোদীর প্রতিশ্রুতি রয়েছে। আগামী ২০২৭ সাল পর্যন্ত ২৪ ঘণ্টা তাঁকে পাবেন দেশের মানুষ। ফের যে এনডিএ সরকার আসছে তাতে তিনি নিশ্চিত। প্রধানমন্ত্রী মোদী বলেছেন বাংলাও বলছে ৪ জুন ৪০০ পার করবে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রচার সভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন ৪০০ তো দূরের কথা ২০০ও পার করতে পারবে না বিজেপি।
কিন্তু এবার বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন এবার বাংলাও চাইছে বিজেপি ৪০০ পার করবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, মোদী সরকারের একাধিক প্রকল্প করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য আজই ময়নাগুড়িতে প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ৩ মাস ধরে বাংলার টাকা আটকে রেখে দিয়েছে মোদী সরকার। এদিন মোদী বলেছেন রাজ্যের অাদিবাসী মহিলাদের দমিয়ে রেখে দিয়েছে মমতা সরকার। তাঁদের সাধারণ জীবন যাপনে বাধা তৈরি করা হচ্ছে। তিনি বলেছেন তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাওয়ার সময় এসেছে। কারণ মোদীর গ্যারান্টি গ্যারান্টি পূরণ করার গ্যারান্টি।












Click it and Unblock the Notifications