কলকাতায় রোড শো হচ্ছে না মোদীর! শেষ দফা ভোটের আগে শাহকে পেতে মরিয়া বিজেপি
কলকাতায় নরেন্দ্র মোদির রোড-শো হচ্ছে না বলে বিজেপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো করতে পারেন কলকাতায়।
কলকাতায় নরেন্দ্র মোদির রোড-শো হচ্ছে না বলে বিজেপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো করতে পারেন কলকাতায়। শুক্রবার বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানান, প্রধানমন্ত্রী কলকাতায় রোড শো করবেন না। তার পরিবর্তে প্রধানমন্ত্রী জনসভা করবেন।

রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, কলকাতার রাজপথে লোকসভা নির্বাচনের আগে রোড শো করবেন। তা খারিজ হয়ে যাওয়ায় বিজেপি চাইছে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে দিয়ে রোড শো করাতে। বিজয়বর্গীয় জানান, শেষ দফা নির্বাচনের আগে ১৫ থেকে ১৭ কলকাতায় থাকছেন অমিত শাহ।
বিজেপির দাবি, এই তিনদিনের যে কোনও একদিন কলকাতার রাজপথে রোড-শো করতে পারেন অমিত শাহ। তবে এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। অমিত শাহের কাছে রাজ্য বিজেপির তরফে অনুরোধ করা হয়েছে।
এদিন কৈলাস বিজয়বর্গীয় বলেন, প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি জনসভা করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী কটি সভা করবেন, কোথায় কোথায় সভা করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। চুড়ান্ত হয়নি সর্বভারতীয় সভাপতির রোড শোও। তবে শীঘ্রই এই ব্যাপারটি স্পষ্ট হয়ে যাবে।












Click it and Unblock the Notifications