সভা চলাকালীন ভেঙে পড়ল সামিয়ানা! হাসপাতালে মোদী, আহতদের পাশে থাকার বার্তা

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলাকালীন ভেঙে পড়ল মঞ্চের সামিয়ানা। এই ঘটনায় জখন হল সভায় উপস্থিত ২২ জন সমর্থক। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলাকালীন ভেঙে পড়ল মঞ্চের সামিয়ানা। এই ঘটনায় জখন হল সভায় উপস্থিত ২২ জন সমর্থক। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সভা শেষ করেই প্রধানমন্ত্রী যান আহতদের দেখতে। মেদিনীপুর হাসপাতালে উপস্থিত হয়ে তিনি সমর্থকদের আশ্বস্ত করেন।

সভাচলাকালীন ভেঙে পড়ল সামিয়ানা! হাসপাতালে মোদী, আহতদের পাশে থাকার বার্তা

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলছিল মেদিনীপুর শহরে। কৃষক কল্যাণ সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার সময় দুর্ঘটনা ঘটে। বৃষ্টির কারণেই এই ঘটনা বলে জানা গিয়েছে। রবিবার থেকে প্রবল বৃষ্টি চলছিল মেদিনীপুরে। এমনকী মোদীর বক্তব্য রাখার সময়ও বৃষ্টির বিরাম ছিল না। তখনই ধীরে ধীরে ভেঙে পড়ে সামিয়ানা।

আরও বড়সড় বিপর্যয় ঘটতে পারত। অনেকেই চাপা পড়ে গিয়েছিলেন। হুড়োহুড়িতে অনেকেই আহত হয়েছেন। তাঁদের বের করে হাসপাতালে পাঠানো হয়। বিজেপির স্বেচ্ছাসেবকদের অভিযোগ, লোহার বিমের উপরে লাগানো ছিল ত্রিপল ও কাপড়ের সামিয়ানা। মোদীকে দেখার জন্য অনেকে ওই লোহার বিমের উপর ওঠার চেষ্টা করেন। একে বৃষ্টি চলছিল, তারপর মানুষের চাপ ফলে ধীরে ধীরে সামিয়ানা চাপা পড়ে যান সমর্থকরা।

প্রধানমন্ত্রী মোদী তা দেখতে পেয়ে মানুষের নজর ঘোরাতে স্লোগান দেন। তার কারণ স্লোগান দিয়ে মানুষের নজর অন্য ঘোরাতে আতঙ্কে হুড়োহুড়ির মধ্যে আরও আহতের সংখ্যা বাড়তে পারত। কিন্তু সেই বিপর্যয় ঘটেনি। এরপর ভাষণ শেষ করে নরেন্দ্র মোদী আহতদের দেখতে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+