গো ব্যাক স্লোগান ধর্মতলায়, কলকাতায় পৌঁছলেন মোদী

Narendra Modi visit Kolkata, Mamata Modi meeting at kolkata, কলকাতা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কলকাতায় মোদী-মমতা বৈঠক

বিক্ষোভের মধ্যেই কলকাতায় নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বিমান দমদম বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সঙ্গে সঙ্গে ধর্মতলা অবরুদ্ধ করে গো ব্যাক স্লোগান উঠতে শুরু করেছে। ধর্মতলা প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। হাতে প্ল্যাকার্ডে গো ব্যাক মোদী রেখে স্লোগান দিচ্ছেন প্রতিবাদীরা।

গো ব্যাক স্লোগান ধর্মতলায়, কলকাতায় পৌঁছলেন মোদী

দমদম বিমান বন্দরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনখড়, ফিরহাদ হাকিম এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা। বিমান বন্দর থেকে বিশেষ চপারের মাধ্যমে রেসকোর্সে পৌঁছয়। গোটা এলাকা দখল নিয়ে এসপিজি। রেসকোর্স থেকে গাড়িতে রাজভবন যাবেন মোদী। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর।

মোদী- মমতার এই বৈঠক ঘিরে তুমুল সমালোচমা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বাম-কংগ্রেস এক যোগে প্রতিবাদ জানিয়েছে। ধর্মতলা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বামপন্থী সংগঠনগুলি। প্রবল উত্তেজনা তৈরি হয়েছে ধর্মতলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+