হ্যালো মোদী বলছি, চমকে উঠেছিলেন বঙ্গ বিজেপির নেতারা! তারপর শুধুই বিস্ময়

হ্যালো মোদী বলছি, চমকে উঠেছিলেন বঙ্গ বিজেপির নেতারা! তারপর শুধুই বিস্ময়

করোনার আতঙ্ক গ্রাস করেছে গোটা ভারতকেই। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কেন্দ্র ও রাজ্য লড়াই চালাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে। আর এই লড়াইয়ে জনে জনে বার্তা দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফোন করে খোঁজও নিচ্ছেন দলের প্রবীণ সদস্যদের।

মোদীর ফোন, ধন্যবাদ

মোদীর ফোন, ধন্যবাদ

করোনার হানায় কেমন আছেন দলের প্রবীণ নেতারা। তা জানতে নিজেই উদ্যোগী হয়ে ফোন করছেন প্রধানমন্ত্রী। তাঁদের সাহস দিচ্ছেন, সচেতন করছেন। কীভাবে থাকবেন তার পরামর্শ দিচ্ছেন তিনি। আর উল্টোদিকে প্রবীণ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিচ্ছেন তাঁর এই উদ্যোগের জন্য।

বঙ্গ বিজেপি নেতাদের ফোন

বঙ্গ বিজেপি নেতাদের ফোন

করোনার আবহে কুশল সংবাদ জানতে বঙ্গ বিজেপি নেতাদের ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি একে একে রাজ্যের তিন প্রবীণ নেতা রঞ্জিত কর, অনিন্দ্যগোপাল মিত্র এবং এস এন লাম্বাকে ফোন করেন। তাঁরা কেমন আছেন, কী করছেন তার খোঁজ খবর নেন। তাঁদের পরিবারের সবাই ভালো আছেন কি না, তাও জানতে চান।

কোনও বার্তা আছে কি

কোনও বার্তা আছে কি

প্রধানমন্ত্রী মোদী তাঁদের উদ্দেশ্যে জানতে চান, দলের রাজ্য নেতাদের উদ্দেশ্যে তাঁদের কোনও বার্তা আছে কি না। কোনও বার্তা থাকলে তা প্রধামন্ত্রীকে জানাতে পারেন, এমন অভয়ও দেন তিনি। সেই বার্তা তিনি দলের রাজ্য নেতাদের জানিয়ে দেবেন। প্রয়োজনীয় সমস্ত দরকারে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

প্রবীণ নেতাদেরও ফোন করে খোঁজ

প্রবীণ নেতাদেরও ফোন করে খোঁজ

প্রধানমন্ত্রীর দফতর থেকে বঙ্গ বিজেপি দফতরে ফোন করে রাজ্যের সমস্ত প্রবীণ নেতাদের ফোন নম্বর চাওয়া হয়েছিল। রাজ্য বিজেপির তরফে সেই ফোন নম্বর পাঠানোর পর জনে জনে ফোন করেন প্রধানমন্ত্রী। শুধু এ রাজ্যেই নয় ভিন রাজ্যের প্রবীণ নেতাদেরও ফোন করে খোঁজ নেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+