Narendra Modi: বাংলায় আসার আগেই লকেটের সঙ্গে সাক্ষাৎ মোদীর! নিলেন 'বিশেষ খোঁজ'

Narendra Modi: লোকসভার আগে স্বস্তিতে বিজেপিতে! পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে বড় জয় পেয়েছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট। আর এই জয়ের প্রভাব বাংলায় কেমন রয়েছে? বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীতকালীন অধিবেশনের ফাঁকেই বাংলার সাংসদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

আর সেই সাক্ষাৎ হয় মাত্র ১০ মিনিটের জন্যে। আর সেই আলাপচারিতার ফাঁকেই তিন রাজ্যে বিজেপির জয়ের প্রভাব কতটা? সে বিষয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) জানতে চেয়েছেন বলেই দাবি করেছেন বিজেপি সাংসদ। অন্যদিকে হঠাত কেন প্রধানমন্ত্রীর সঙ্গে লকেট চট্টোপাধ্যায় দেখা করলেন তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

Narendra Modi

এক সংবাদমাধ্যমকে লকেট বলেন, তিন রাজ্য জয়ের অভিনন্দন জানাতেই প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম। আর সেখানেই বাংলার প্রসঙ্গ উঠেছিল। এবং তিন রাজ্যে বিজেপির জয়ের প্রভাব বাংলাত কতটা পড়েছে। সে বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চান।

এই প্রসঙ্গে লকেট বলেন, আমি তাঁকে বলেন, তিন রাজ্যের বিপুল জয়ে বঙ্গ বিজেপির নেতা-কর্মীরা উত্তেজনায় ফুটছেন। লোকসভা নির্বাচনের জন্যে নেতা-কর্মীরা অপেক্ষা করছে বলেও দাবি বিজেপি নেত্রীর। লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় আসবেন (Pm Modi At Kolkata) তিনি। এমনটাই খবর। ব্রিগেডের সেই মঞ্চ থেকেই লোকসভা ভোটের দামামা বাংলায় প্রধানমন্ত্রী বাজাবেন বলেই মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, রামমন্দির এবং হিন্দুত্বকে হাতিয়ার করেই বক্তব্য তিনি রাখবেন বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও তিনি সম্ভবত অংশ নেবেন না বলেই খবর। অন্যদিকে বাংলায় আসা নিয়ে হুগলির বিজেপি সাংসদের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও কথা হয়নি বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+