Sandeshkhali: সন্দেশখালির আবহেই বঙ্গ সফরে আসছেন মোদী, কথা বলবেন নির্যাতিতাদের সঙ্গেও

Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। বাংলার বাইরেও এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে। ঝড় উঠেছে নিন্দার। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm MOdi)। আগামী ৬ মার্চ বাংলায় আসবেন তিনি। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

যা খবর, বারাসতে সেদিন সভা করবেন প্রধানমন্ত্রী (Pm Modi)। শুধু তাই নয়, সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতা মহিলাদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর খুবই তাৎপর্যপূর্ণ।

Sandeshkhali

বিশেষ করে সন্দেশখালির মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিজেপিকে বাড়তি মাইলেজ দেবে বলেও মত রাজনৈতিকমহলের। অন্যদিকে রাজনৈতিক সভা ছাড়াও কলকাতায় শহরে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে মোদীর। উদ্বোধন করবেন বহু প্রতীক্ষিত ধর্মতলা থেকে হাওড়া ময়দান মেট্রো সহ আরও বেশ কয়েকটি মেট্রো রুটের। এমনকি গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত ট্রাভেল করার কথাও প্রধানমন্ত্রীর রয়েছে বলে খবর।

তবে শেষ মুহূর্তে ফের একবার সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলায় আসার কথা ছিল। ২৯ ফেব্রুয়ারি মায়াপুর মন্দিরেও যাওয়ার কথা ছিল শাহের। কিন্তু সেই সমস্ত অনুষ্ঠানই বাতিল করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

হঠাত কেন ফের একবার অমিত শাহের বাংলা সফর বাতিল হল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। একই ভাবে গত জানুয়ারি মাসেও বাংলায় আসার কথা থাকলেও আসেননি অমিত শাহের। বিহারের রাজনীতিতে হঠাত করেন চাঞ্চল্যকর মোড় নেয়। বড় ভূমিকা পালন করতে হয় অমিত শাহকে। আর সেই কারণে বাংলায় আসতে পারেননি তিনি। কিন্তু হঠাত এখন কেন বঙ্গ সফর বাতিল করলেন শাহ? তা নিয়ে অবশ্য স্পিকটি নট বঙ্গ বিজেপি।

তবে বিজেপি সূত্রে খবর, সন্দেশখালির পরিস্থিতির কারণেই এখন বাংলায় আসতে চান না শাহ। বঙ্গ বিজেপি নেতৃত্ব রীতিমত সন্দেশখালির আন্দোলনকে 'জঙ্গি' আন্দোলনে পরিণত করেছে। কখনও শুভেন্দু অধিকারী তো আবার কখনও সুকান্ত মজুমদার সন্দেশখালি যাচ্ছেন। চাপ বাড়াচ্ছেন প্রশাসনের উপর।

এই অবস্থায় তাঁর সফর পুরো আন্দোলনের উত্তেজনাকে কমিয়ে দিতে পারে। বিজেপি নেতৃত্ব ব্যস্ত হয়ে পড়বেন অন্য ক্ষেত্রে। আর তা যাতে না হয় সেজন্যেই শাহের বঙ্গ সফর বাতিল বলে মনে করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর যাতে সফল হয় সেজন্যে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+