‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’! মিশন ২০২০-তেও কলকাতা-জয়ে বিজেপির প্ল্যান
২০২১ বিধানসভা নির্বাচনে জের আগে মিনি মহাকরণ জয় করতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে কলকাতা পুরসভা ভোটেও বিজেপি মুখ করতে চাইছে সেই এক ও অদ্বিতীয় নরেন্দ্রে মোদীকে।
২০২১ বিধানসভা নির্বাচনে জের আগে মিনি মহাকরণ জয় করতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে কলকাতা পুরসভা ভোটেও বিজেপি মুখ করতে চাইছে সেই এক ও অদ্বিতীয় নরেন্দ্রে মোদীকে। পুরসভাতেও মুখ হওয়ার মতো বাংলায় কোনও নেতার সন্ধান পাচ্ছে না। তার থেকেও বব় কথা বিজেপি মনে করছে ওই এক মন্ত্রেই জেতা যাবে যে কোনও নির্বাচন।

বিজেপির মোদী-মন্ত্র
আর সেই মন্ত্র হল- মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। বিজেপি সেই এক মন্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ ছাড়া গতি নেই। কী লোকসভা, কী বিধানসভা আর কী পুরসভা- সব ভোটেই মোদীই মুখ। জেতালে তিনিই জেতাবেন, হারলে বিজেপি হারবে। এভাবেই কলকাতা পুরসভা নির্বাচনী বৈতরণী পার হতে চলেছে বিজেপি।

মোদীকে দিয়ে প্রচার!
বঙ্গ বিজেপি তাদের লক্ষ্যপূরণে প্রধানমন্ত্রীকে কলকাতা পুরসভার প্রচারেও আনার ভাবনায় রয়েছে। গেরুয়া শিবির চেষ্টা করছে মোদীকে দিয়ে প্রচার করাতে পারলেই ১৬ আনার ১৪ আনা কাজ সারা হয়ে যাবে। তাই কলকাতায় কোনও মেয়র পদপ্রার্থীও করতে নারাজ তারা।

১০০টি ওয়ার্ডকে টার্গেট
বিজেপি ইতিমধ্যেই কলকাতা পুরসভা ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০০টি ওয়ার্ডকে টার্গেট করেছে। এই ওয়ার্ডগুলিতে সংগঠনে জোর দিয়েছে তারা। ইতিমধ্যে ৭০ ওয়ার্ডে সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে বিজেপি। আগামী চার মাসে এই কাজেই বে্শি করে মনোনিবেশ করবে তারা। তারপর নজর দেবে ২০২১-এ।

বিজেপির ‘অপারেশন কলকাতা’
২০২০-তে ‘অপারেশন কলকাতা'র জন্য সাম্প্রতিক অতীতে দু-দুজন মেয়রকে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। কিন্তু সেই দুজনকে সেভাবে প্রচারের আলোয় দেখা যায়নি এখনও। মুকুল রায়ের পর তৃণমূল কংগ্রেস থেকে বড় মাপের যে নেতাকে ভাঙিয়ে আনতে সফল হয়েছে বিজেপি, তিনি হলেন শোভন চট্টোপাধ্যায়। তবে তিনি বিজেপি আসার পর থেকেই পালাই পালাই ডাক ছেড়েছেন।

শোভন-সব্যসাচী থেকেও নেই
শোভন বিজেপিতে একেবারেই নিষ্ক্রিয়। যে কোনও দিন তিনি তৃণমূলে্ ঘরওয়াপসিও করতে পারেন। আর অপর জন অর্থাৎ সব্যসাচী দত্তও আড়ালে চলে গিয়েছেন। কাউকেই দেখা যাচ্ছে না ময়দানে। তাঁর এখনই তৃণমূলের ফেরার মতো কোনও সম্ভাবনা তৈরি না হলেও তিনি যে বিজেপিতে ফ্রন্টফুটে থেকে রাজনীতি করছেন, বলা যাবে না।

ছোট লালবাড়িতে পা রাখতে
এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা ভোটের জন্য মোদীকেই মুখ করার পরিকল্পনা বঙ্গ বিজেপির। মোদী নামেই জের খোঁজ পেতে চাইছেন। আগামী চারমাস তারা কলকাতা পুরসভা ভোটকে পাখির চোখ করবে। নবান্ন দখলের আগে কলকাতার ছোট লালবাড়িতে পা রাখতে বিজেপি পরিকল্পনা করেই এগোবে।

প্রশ্ন উঠেছে, বুমেরাং হবে না তো!
কিন্তু প্রশ্ন উঠেছে, স্থানীয় নেতার অভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে কলকাতা পুরসভায় লড়তে চাওয়া বিজেপিকে পিছিয়ে দেবে না তো! প্রশ্ন উঠবে না তো কলকাতা পুরসভাতেও একটা মুখ খুঁজে বের করতে পারল না বিজেপি! রাজনৈতিক মহলের একটা বড় অংশ এমনটাই মনে করছে।












Click it and Unblock the Notifications