মোদীর আমন্ত্রণ গ্রহণ করলেন মমতা, সাংবিধানিক সৌজন্যে কি গলবে বরফ

ভোট প্রচারে একে অপরকে নিশানা করে কামান দেগেছেন বারবার। কু-কথার বাণও ছেড়েছেন উভয়েই। কিন্তু ভোট মিটতেই সৌজন্যের রাজনীতি শুরু।

ভোট প্রচারে একে অপরকে নিশানা করে কামান দেগেছেন বারবার। কু-কথার বাণও ছেড়েছেন উভয়েই। কিন্তু ভোট মিটতেই সৌজন্যের রাজনীতি শুরু। লোকসভায় বিশাল জয় পেয়েছেন মোদী। রাজ্যে চাপে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় দিল্লির আমন্ত্রণ পেয়ে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীর আমন্ত্রণ গ্রহণ করলেন মমতা, সাংবিধানিক সৌজন্যে কি গলবে বরফ

মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্র পাঠানো হয় দিল্লির তরফে। তিনি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে দিল্লিতে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানান। ৩০ মে দিল্লিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী।

এদিন দেরি হলেও আমন্ত্রণ গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমার কাছে আমন্ত্রণপত্র এসেছে। মঙ্গলবারই তিনি হাতে পেয়েছেন আমন্ত্রণপত্র। এরপরই আলোচনা করে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন তিনি।
এখন এই আমন্ত্রণ ও আমন্ত্রণ গ্রহণে বরফ গলে কি না, তাই দেখার। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমরা সাংবিধানিক সৌজন্য বজায় রেখেই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকব। রাজনৈতিক সৌজন্য রাখতে আমরা জানি। আমরা সম্মান করি ফেডারেল স্ট্রাকচারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+