যাঁদের নামের পাশে 'ম্যায় ভি চৌকিদার হুঁ', ৩১ শে তাঁদের সঙ্গে কথা বলবেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দেশের ‘চৌকিদার’ হিসেবে জাহির করেছিলেন। তারপর সেই মোদীকে কটাক্ষে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছিলেন রাহুল গান্ধী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দেশের 'চৌকিদার' হিসেবে জাহির করেছিলেন। তারপর সেই মোদীকে কটাক্ষে 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান তুলেছিলেন রাহুল গান্ধী। তা সত্ত্বেও নরেন্দ্র মোদী তাঁর চৌকিদার তত্ত্বকেই গণ আন্দোলনের রূপ দিতে চলেছেন। 'ম্যায় ভি চৌকিদার হুঁ' স্লোগানকে সোশ্যাল মিডিয়ার দৌলতে গ্লোবাল ট্রেন্ডে রূপান্তরিত করতে চাইছেন।

‘ম্যায় ভি চৌকিদার’ ২০ লক্ষ
কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, ইতিমধ্যেই ২০ লক্ষ মানুষ টুইট করেছেন এই ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' প্রসঙ্গে। এখানেই শেষ নয়, এবার বিজেপির পক্ষ থেকে আরও বড় আকারে তুলে ধরা হচ্ছে ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' স্লোগানকে। কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছেন, যাঁরা ‘ম্যায় ভি চৌকিদার' স্লোগান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন, তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন।

৩১ মার্চ ভিডিও কনফারেন্সের মোদী
তিনি জানান, আগামী ৩১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৫০০টি স্থানে এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে। ‘ম্যায় ভি চৌকিদার হু' প্রচারকে গণ আন্দোলনের করূপ দেওয়াই মূল উদ্দেশ্য। কেন্দ্রীয়মন্ত্রী আরও বলেন, ‘ম্যায় ভি চৌকিদার হুঁ'কে গণ আন্দোলনে পরিণত করতেই দিনভর প্রচার চালানো হবে।

লক্ষ্য কোটি ‘ম্যায় ভি চৌকিদার’
তিনি বলেন, এখনই ২০ লক্ষ মানুষ ‘ম্যায় ভি চৌকিদার হুঁ' সম্পর্কে টুইট করেছে। এই সংখ্যাটা ১ কোটিতে পরিণত করাই লক্ষ্য। সোশ্যাল মিডিয়া এবং নামো অ্যাপের মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছতে চাইছে বিজেপি। তিনি বলেন, এই অভিযানের বিরোধিতা করছে একটি পরিবার, যারা জামিনে মুক্ত রয়েছেন। তাঁরাই বিরক্তে এই অভিযানে।

প্রতি ভারতবাসী ‘ম্যায় ভি চৌকিদার’
উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী মোদি নিজের টুইটার হ্যান্ডেলে ও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'ম্যায় ভি চৌকিদার হুঁ' কথাটি লিখে বিশেষ বার্তা দেন দেশবাসীর উদ্দেশ্যে। হ্যাশ ট্যাগ দিয়ে তিনি বার্তা দেন, যাঁরা দেশের হিতে কাজ করছে, তাঁরা সবাই চৌকিদার। এরপরই বিজেপির নেতা-মন্ত্রী থেকে শুরু করে সবার টুইটার হ্যান্ডেলে 'ম্যায় ভি চৌকিদার হুঁ' যুক্ত হয়। বিজেপির লক্ষ্য প্রত্যেক ভারতবাসীর মধ্যে এই বীজ ঢুকিয়ে দেওয়া।












Click it and Unblock the Notifications