মমতার প্রস্তাবিত ৩ মেট্রো প্রকল্পে কোপ মোদী সরকারের, বঞ্চনা খোঁচায় বিঁধল রাজ্য
রাজ্যে মেট্রো সম্প্রসারণের উদ্দেশ্যে পূর্ববর্তী সরকার তিনটি প্রকল্পের প্রস্তাব রেখেছিল। দীর্ঘ আট-ন’বছর ধরে সমীক্ষার কাজ চালিয়েও এবার তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিজেপি সরকার।
এবার বাজেটে নোয়াপাড়া-ব্যারাকপুর, জোকা-ডায়মন্ড হারবার ও নিউ গড়িয়া-বারুইপুর প্রস্তাবিত মেট্রো প্রকল্পে বরাদ্দ শূন্য। তাতই স্পষ্ট হয়ে যায় তিন প্রকল্প বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। শুধু এই তিনটি প্রকল্পই নয়, আর একটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প কেন্দ্রে বাজেটে ধুঁকছে এবার। সেক্টর ফাইভ থেকে দমদম মেট্রো প্রকল্পও কেন্দ্র যে কোনও মুহূর্তে বন্ধ করে দেওয়া হতে পারে। এবার বাজেটে নামমাত্র বরাদ্দ করা হয়েছে ওই প্রকল্পের জন্য।

বিগত সরকার শহরের সঙ্গে শহরতলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য মেট্রো প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছিল। সেইমতো নতুন কয়েকটি মেট্রো পথের প্রস্তাব রাখা হয়। এবার বাজেটে সেই প্রকল্পগুলিকেই বেছে বেছে কোপ মারা হয়েছে বলে অভিযোগ। যদিও কেন্দ্রের সাফাই, ওই প্রকল্পগুলি নিয়ে নানা জটিলতা রয়েছে। সেই জটিলতার কারণেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই তিনটি প্রকল্পেই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অনুমোদন করা হয়েছিল। সেই কারণেই রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, এটা অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল বলেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। নতুন প্রকল্প তো মেলেইনি, চালু প্রকল্পগুলিতেও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে সম্পূর্ণ পরিকল্পনা প্রসূত।'
কেন্দ্রের সাফাই নোয়াপাড়া-ব্যারাকপুর লাইনটি বিটি রোডের তলা দিয়ে করার কথা। ওই একই পথে তিনটি জলের পাইপলাইন গিয়েছে। এই সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারেনি রাজ্য। সেই কারণেই এই প্রকল্প স্থগিত রাখা হয়েছে। তেমনই জোকা-ডায়মন্ড হারবার প্রকল্পের প্রধান সমস্যা জমি অধিগ্রহণ। কেন্দ্র-রাজ্য দফায় দফায় বৈঠক করেও সমাধান সূত্র মেলনি। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে কয়েকশো কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে।












Click it and Unblock the Notifications