মমতার নাম ‘স্টিকার দিদি’, লোকসভা ভোটের প্রচারে মঞ্চ মাতালেন নরেন্দ্র মোদী

বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর নতুন নাম দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার দিদি বলে কটাক্ষ করেন। কিন্তু কেন তিনি এমন নাম দিলেন মমতার?

বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর নতুন নাম দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার দিদি বলে কটাক্ষ করেন। কিন্তু কেন তিনি এমন নাম দিলেন মমতার? তাও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মমতা দিদি শুধু কেন্দ্রের প্রকল্পের উপর স্টিকার সেঁটে দিয়ে নিজের প্রকল্প বলে চালান, তাই তাঁর নাম স্টিকার দিদি।

মমতার নাম ‘স্টিকার দিদি’, লোকসভা ভোটের প্রচারে মঞ্চ মাতালেন নরেন্দ্র মোদী

নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভার অধিকাংশ সময়ই তিনি কাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাঁর কথায়, বাংলা দিদিকে সম্মান দিয়েছিল কিন্তু দিদি বাংলার মানুষকে ধোঁকা দিয়েছেন। তাই তাঁকে খেসারত দিতে হবে এবার। এবার আর রক্ষা নেই। হারতেই হবে দিদিকে।

মোদী বলেন, দিদি কো বাঁচনা না মুমকিন হ্যায়। তৃণমূলের বাঁচাও এবার শুধু মুশকিল না, অসম্ভব। কারণ বিজেপির সঙ্গে বাংলা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গবাসী আর দিদির সঙ্গে নেই, পশ্চিমবঙ্গবাসী এখন দিদির বিরুদ্ধে। তাঁরা বুঝতে পেরেছেন, মমতা শুধু গুন্ডাদের জন্য। আর জনতার জন্য এ রাজ্যে শুধুই রয়েছে নিরর্মমতা। এই অবস্থা থেকে নিষ্কৃতী চাইছে মানুষ।

মোদী মনে করিয়ে দেন, রাজ্যে তোলবাজ সরকারের হাত থেকে রক্ষা পেতে বিজেপিই বিকল্প। মানুষ তাই বিজেপিকে বেছে নিয়েছে। বাংলার মানুষ এখন বিজেপির সঙ্গে রয়েছে। এই লোকসভা ভোটেই তা হাড়ে হাড়ে টের পাবে তৃণমূল কংগ্রেস। দিদি বিশ্বের সবথেকে বড় আয়ুস্মান প্রকল্প হতে দেননি বাংলায়। আবাস যোজনা প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্প স্টিকার লাগিয়ে নিজের প্রকল্প বলে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+