বাংলায় বিজেপির বিধায়ক কমে ১! মোদীর ‘ভুল’ তুলে ধরে কটাক্ষে তৃণমূল কংগ্রেসের

ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপিকে নতুন করে অস্বস্তিতে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর দল তাঁর নিজের দলের নেতৃত্বকেই সম্মান দেয় না বলে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো।

পশ্চিমবঙ্গে বিজেপির একমাত্র বিধায়ক রয়েছেন। তাঁর ভয়েই জোট বেঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ভয় পেতে শুরু করেছেন বলেই রাজ্যে সমস্ত বিরোধী নেতাদের নিয়ে ব্রিগেডে ডেকে এনেছেন। মমতার ব্রিগেডে বিরোধী নেতাদের ভিড়ের চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেমালুম ভুলে গেলেন রাজ্যে তাঁদের এক নয়, তিন বিধায়ক রয়েছেন।

দাদরা নগর হাভেলির সভা থেকে মোদী তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেড সমাবেশকে। ব্রিগেডে যে 'ইউনাইটেড ইন্ডিয়া'র মঞ্চ তৈরি হয়েছে, তাঁকে স্বার্থের জোট বলে কটাক্ষ করেন তিনি। সেইসঙ্গে বুঝিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পেয়েছেন। তাই বিরোধীদের নিয়ে জোট গড়ে বিজেপিকে আটকাতে চাইছেন।

বাংলায় বিজেপির বিধায়ক কমে ১! মোদীর ‘ভুল’ তুলে কটাক্ষ

এ প্রসঙ্গেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির একমাত্র বিধায়ক রয়েছেন। তাঁর ডাপটেই কেঁপে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ভয় পাচ্ছেন ক্ষমতা হারানোর। তাই তিনি বিজেপিকে রুখতে এখন জোট বাঁধতে এত উৎসাহী। এরপরই প্রশ্ন উঠে পড়ে মোদী কেন ভুলে গেলেন রাজ্যে একজন নয়, তিনজন বিধায়ক বিজেপির।

বিরোধীদের দাবি, আসনে মোদী নিজেই ভয় পেয়েছেন। তাই ভুল করে ফেলছেন প্রতিনিয়ত। বিরোধীদের এই সম্মিলিত চিত্র দেখে তিনি এখন বাধ্য হচ্ছেন নিশানা করতে, বাধ্য হচ্ছেন বিরোধী জোটকেখাটো করতে। তাঁর ভাষ্যেই ধরা পড়ে যাচ্ছে বিরোধীদের এই মহাজোট তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছে।

এতদিন প্রধানমন্ত্রী শুধু জোটকে হেয় প্রতিপন্ন করে গিয়েছেন। তারপর উত্তরপ্রদেশে সপা-বসপা মিলিত হতেই ঘুম ছুটে গিয়েছে তাঁর। আর ১৯ জানুয়ারি ব্রিগেডে মমতার ডাকা সমাবেশ যে চিত্র তুলে ধরল তাতে কম্পন ধরে গিয়েছে বলে মনে করছেন বিরোধী নেতারা। তাই পাল্টা তোপ দেগেছেন মোদীর ভুল তথ্যকে তুলে ধরে। কটাক্ষ করা হয়েছে, মোদী জানেনই না, রাজ্যে কত জন বিধায়ক রয়েছেন দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+