বঙ্গ সফরেও বিজেপির সভায় ‘না’ মোদীর! কোন সমীকরণ পঞ্চায়েত ভোটের আগে

বঙ্গ সফরেও বিজেপির সভায় ‘না’ মোদীর! কোন সমীকরণ পঞ্চায়েত ভোটের আগে

বঙ্গ সফরে এলেও বিজেপির সভায় যাবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু সরকারি কর্মসূচি করেই তিনি ফিরে যাবেন। বঙ্গ বিজেপির অনুরোধ সত্ত্বেও দলীয় সভা করতে চাইলেন না নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি নেতৃত্বের সেই দাবি খারিজ করে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

অন্তত একটি সভা করুন মোদী

অন্তত একটি সভা করুন মোদী

৩০ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তাঁর একাধিক সরকারি কর্মসূচি রয়েছে। বিজেপির তরফে তাঁর কাছ অনুরোধ করা হয়েছিল, তিনি যাতে অন্তত একটি সভা করেন। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর তাতে রাজি হল না। অর্থাৎ বাংলায় সরকারি কর্মসূচি সেরেই তিনি ফিরে যাবেন দিল্লিতে।

অমিত শাহ বৈঠক করলেও মোদী নন

অমিত শাহ বৈঠক করলেও মোদী নন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি রা্জ্য সফরে এসেছিলেন। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার আগে কলকাতা পা দিয়েই অমিত শাহ রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন। পরদিন নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করে তিনি দিল্লি ফিরে যান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করবেন মোদী

মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করবেন মোদী

এবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বছর শেষে আসছেন কলকাতায়। নমামি গঙ্গের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় প্রকল্পের সূচনা থেকে শুরু করে বন্দেভারত সুপারফাস্ট ট্রেনের সূচনা করবেন তিনি। মেট্রোর উদ্বোধনেও তিনি থাকবেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন।

বঙ্গ বিজেপির অক্সিজেনে অভাব পঞ্চায়েত ভোটে

বঙ্গ বিজেপির অক্সিজেনে অভাব পঞ্চায়েত ভোটে

এখানেই উঠেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যে এসে বৈঠক করে যাবেন প্রধানমন্ত্রী, অথচ বঙ্গ বিজেপির কোনও সভায় তিনি যোগ দেবেন না। তা পঞ্চায়েত নির্বাচনের আগে ভাবাচ্ছে বঙ্গ নেতৃত্বকে। রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠছে, কেন বঙ্গ বিজেপির কোনও সভায় অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী? পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপি নেতৃত্ব তাহলে অক্সিজেন পেত।

মোদীর সভার হোমওয়ার্ক শুরু করে দিয়েছিল বিজেপি

মোদীর সভার হোমওয়ার্ক শুরু করে দিয়েছিল বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী এবার শুধু সরকারি কর্মসূচিতেই অংশ নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকও সরকারি কর্মসূচির আওতায় পড়ছে। তিনি এবার দলীয় কোনও সভায় অংশ নেবেন না। যদিও বিজেপি প্রধানমন্ত্রীর দফতরে আর্জি জানানোর পর হোমওয়ার্ক শুরু করে দিয়েছিল মোদীর সভা নিয়ে।

বিজেপির টিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইছে

বিজেপির টিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইছে

প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে এবার না হলে নতুন বছরের শুরুতেই অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গে এসে সভা করবেন মোদী। যতই এই বার্তা দেওয়া হোক মোদীর সভা বাতিল হওয়ায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিজেপি এখন নতুন করে সাফাই দিতে শুরু করেছে এই সভা বাতিল নিয়ে। এই অবস্থায় রাজ্য বিজেপি চেষ্টা করছে বঙ্গ সফরকালে অন্তত বিজেপির একটি টিম গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+